সর্বশেষ
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন

গোপালগঞ্জ রণক্ষেত্র: এনসিপির গাড়িবহরে আওয়ামী লীগের ভয়াবহ হামলা, ১৪৪ ধারা জারি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: গোপালগঞ্জে এনসিপির নেতাদের গাড়িবহরে হামলার পর পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। বুধবার দুপুরে চৌরঙ্গী মোড়ে এ সহিংসতা ছড়িয়ে পড়লে জেলা প্রশাসন পুরো এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। শহরে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি।

পরিকল্পিত হামলার অভিযোগ

বিকেল আড়াইটার দিকে এনসিপি (ন্যাশনাল কনসালিডেশন পার্টি)-এর নেতারা সমাবেশ শেষে ফেরার পথে তাদের গাড়িবহরে দুই দিক থেকে ইট-পাটকেল ছুড়ে হামলা চালায় ছাত্রলীগ ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাটি ছিল সমন্বিত ও পূর্বপরিকল্পিত।

ঘটনাস্থলে তাৎক্ষণিক সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও পরে তাদের ডিসি অফিসের দিকে সরে যেতে দেখা যায়। প্রায় দেড় ঘণ্টা পর সেনাবাহিনীর একটি নতুন দল ঘটনাস্থলে ফিরে আসে এবং সক্রিয়ভাবে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নেয়।

গুলি, টিয়ারশেল, রাবার বুলেট।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে, টিয়ারশেল নিক্ষেপ করে এবং রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে হামলাকারীদের পিছু হটানোর চেষ্টা করে। তা সত্ত্বেও সহিংসতা থেমে নেই। মাঝে মাঝেই পুলিশ সদস্যদেরও পিছু হটতে দেখা গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, সংঘর্ষে অন্তত ৪ জন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

কড়া নিরাপত্তা, মোতায়েন বিজিবি

পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে ৪ প্লাটুন বিজিবি, বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং সেনাবাহিনী মোতায়েন রয়েছে। শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে, দোকানপাট ও যান চলাচল বন্ধ হয়ে গেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত