সর্বশেষ
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন

পুরোনো খেলার নিয়ম বদলাতেই আমরা রক্ত দিয়েছি: নাহিদ ইসলাম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা সিস্টেম পরিবর্তনের ঘোষণা দিয়েছিলাম। দেশের পুরোনো রাজনৈতিক ‘মাফিয়া সিস্টেমের’ সঙ্গে আর কোনো খেলা নয়, এই শপথ নিয়েই রক্ত দিয়েছি। এখনো সেই পুরোনো খেলার নিয়ম চলছে, তাই প্রয়োজন হলে আরেকটি গণঅভ্যুত্থানের প্রস্তুতি নিতে হবে।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বিজয়স্তম্ভের সামনে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ অভিযোগ করেন, গত রাতে জুলাই পদযাত্রার তোরণে অগ্নিসংযোগ করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরও নারায়ণগঞ্জে খুনোখুনির ঘটনা থামেনি। শহীদ পরিবারগুলোর ওপর হামলা-মামলা ও হুমকি অব্যাহত রয়েছে। আওয়ামী লীগের ‘মাফিয়াতন্ত্র’ ও দখলতন্ত্রকে পুনর্বাসন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের মানুষই একসময় বুকের তাজা রক্তে ফ্যাসিস্টদের ঢাকায় ঢুকতে দেয়নি। সেই ইতিহাস নতুন প্রজন্মকে ধারণ করতে হবে। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।

এনসিপির নেতারা দাবি করেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দিয়ে পুলিশি অভিযান চালানো হলেও শিক্ষার্থীদের প্রতিরোধেই শাটডাউন সফল হয়েছে।

আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘নারায়ণগঞ্জকে কোনো গডফাদার বা চাঁদাবাজের হাতে বর্গা দিতে দেবো না। জনতার নারায়ণগঞ্জ গড়তে হবে।’

সভায় এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ বাংলাদেশি রাজনৈতিক দল নয়, ভারতীয় স্বার্থ রক্ষাকারী দল। জনগণ আর তাদের মেনে নেবে না। আওয়ামী লীগের দোসরদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘একটা দুইটা জায়গায় হামলা করে এনসিপিকে দমানো যাবে না। আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছেন, আমরা শপথ করেছি—আর আওয়ামী সন্ত্রাসীরা দেশে ফিরে আসতে পারবে না।’

পথসভায় আরও বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, আব্দুল্লাহ আল আমিন, সারজিস আলম, নাসিরুদ্দীন পাটোয়ারীসহ নেতৃবৃন্দ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত