সর্বশেষ
বিশ্ব বাজারে সোনার দামে বড় পতন, দেশের বাজারে কত
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

জাতিসংঘ শান্তি মিশনে বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী: ট্রেসি অ্যান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: জাতিসংঘ শান্তি মিশনে অংশগ্রহণ ও মানের দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। বর্তমানে বিশ্বজুড়ে শান্তি মিশনে প্রায় ১ হাজার ৮০০ নারী সেনাসদস্যসহ বিপুল সংখ্যক বাংলাদেশি শান্তিরক্ষী কাজ করছেন।

বুধবার (৩০ জুলাই) সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ ‘টাইগার লাইটনিং’ মহড়ার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ প্রশংসা করেন ট্রেসি অ্যান।

তিনি বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিন দিন আরও দৃঢ় হচ্ছে। দুই দেশের নাগরিকেরা হাতে হাত রেখে নিরাপত্তা ও শান্তির লক্ষ্যে কাজ করছে।’

এ মহড়া প্রসঙ্গে ট্রেসি অ্যান জানান, ‘টাইগার লাইটনিং’ হচ্ছে ধারাবাহিক যৌথ মহড়ার অংশ। এরই মধ্যে ‘টাইগার শার্ক’ নামে স্পেশাল ফোর্স ও নৌবাহিনীর আরেকটি যৌথ মহড়া চলছে। বছরের শেষ দিকে বাংলাদেশ বিমানবাহিনীর সঙ্গে ‘প্যাসিফিক অ্যাঞ্জেল’ মহড়াও অনুষ্ঠিত হবে।

যৌথ মহড়ার সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এএসএম রিদওয়ানুর রহমান ও প্যারা-কমান্ডো ব্রিগেডের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল হাসান।

মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা-কমান্ডো ইউনিটের ১০০ জন ও যুক্তরাষ্ট্র নেভাদা ন্যাশনাল গার্ডের ৬৬ জন সদস্য অংশ নেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।

অনুষ্ঠান শেষে মার্কিন রাষ্ট্রদূত ফটোসেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত