সর্বশেষ
বিশ্ব বাজারে সোনার দামে বড় পতন, দেশের বাজারে কত
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

রাশিয়ায় ৫০০ বছর পর অগ্ন্যুৎপাত, সুনামি সতর্কতায় কাঁপছে কামচাটকা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে প্রায় ৫০০ বছর পর জেগে উঠেছে ঘুমন্ত আগ্নেয়গিরি ‘ক্রাশেনিনিকভ’। অগ্ন্যুৎপাতের সময় আগ্নেয়গিরিটি ছুঁড়ে দেয় ছাইয়ের কুণ্ডলী, যা উঠে যায় প্রায় ৬ কিলোমিটার উচ্চতায়।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানায়, প্রাথমিকভাবে জনবসতির ওপর সরাসরি কোনো হুমকি না থাকলেও আশপাশের অঞ্চলগুলোতে জারি করা হয়েছে সতর্কতা। বিশেষজ্ঞরা বলছেন, গত সপ্তাহে ওই অঞ্চলে ঘটে যাওয়া ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের প্রভাবে এই অগ্ন্যুৎপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এই অগ্ন্যুৎপাতের কয়েক ঘণ্টা পরই একই এলাকায় আঘাত হানে আরেকটি শক্তিশালী ভূমিকম্প। ফলে তিনটি অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়। এদিকে কুরিল দ্বীপপুঞ্জেও ৭ মাত্রার ভূমিকম্পে সৃষ্টি হয় ১৮ সেন্টিমিটার উচ্চতার ঢেউ। উপকূলবর্তী মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলা হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ক্রমাগত এই ভূকম্পন ও অগ্ন্যুৎপাত একটি বিস্তৃত টেকটোনিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে, যা শুধু রাশিয়া নয়, প্রভাব ফেলছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়েই। ইতোমধ্যে চিলি ও ফ্রেঞ্চ পলিনেশিয়াতেও সুনামি সতর্কতা দেওয়া হয়েছে।

ভূমিকম্পের প্রভাবে আগে থেকেই আতঙ্কিত মানুষদের মধ্যে অগ্ন্যুৎপাতের এই দৃশ্য যেন নতুন করে আতঙ্কের ছায়া ফেলেছে পুরো কামচাটকা জুড়ে।

সূত্র: বিবিসি নিউজ

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত