সর্বশেষ
বিশ্ব বাজারে সোনার দামে বড় পতন, দেশের বাজারে কত
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

গাজা দ’খ’ল নিয়ে নেতানিয়াহুর রহস্যজনক মন্তব্য

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাম্প্রতিক সময়ে গাজা নিয়ন্ত্রণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, গাজা দখলের পরিকল্পনা থাকলেও দীর্ঘমেয়াদে সেটি নিজেদের হাতে রাখতে চান না। বরং গাজাকে এমন এক আরব শক্তির হাতে তুলে দিতে চান, যারা ইসরায়েলের জন্য হুমকি নয় এবং সেখানে শান্তিপূর্ণ শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম।

গত ৭ আগস্ট মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আমরা গাজা থেকে হামাসকে উৎখাত করতে চাই, তবে গাজাকে নিজেদের হাতে রাখতে চাই না। আমরা চাই এমন একটি নিরাপত্তা বেষ্টনী গড়ে উঠুক, যারা সুষ্ঠুভাবে শাসন করবে এবং আমাদের জন্য হুমকি সৃষ্টি করবে না।

তবে তিনি স্পষ্ট করেননি, গাজার প্রশাসন কার হাতে দেওয়া হবে।

নেতানিয়াহুর এই বক্তব্য তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। গাজায় অবস্থানরত সশস্ত্র গোষ্ঠী হামাস এর নিন্দা জানিয়ে বলেছে, নেতানিয়াহুর আসল উদ্দেশ্য গাজার গণহত্যা চালানো। তারা অভিযোগ করেছেন, নেতানিয়াহু যুদ্ধবিরতির চূড়ান্ত পর্যায়ে এসে নিজের স্বার্থে নিরীহ মানুষের জীবন ঝুঁকিতে ফেলছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ইয়াল জামিরও সতর্ক করেছেন, গাজা পুরোপুরি দখল করলে সেখানে ইসরায়েলি সেনারা দীর্ঘমেয়াদে আটকে পড়বে এবং জিম্মিদের জীবনও ঝুঁকির মুখে পড়বে। পাশাপাশি ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ নেতানিয়াহুর পরিকল্পনাকে “আরও যুদ্ধ, মৃত্যু ও অর্থের অপচয়” বলে সমালোচনা করেছেন।

একই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) গাজার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জুলাই মাসে গাজায় ১২ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগেছে, যার মধ্যে প্রায় ২,৫০০ শিশু গুরুতর অবস্থায় রয়েছে। অনাহারে মারা গেছে ২৯ শিশুও। খাদ্য ও চিকিৎসা সরবরাহে ইসরায়েলের বাধা সংকটকে আরও বাড়িয়ে তুলেছে বলে WHO জানিয়েছে।

গাজার এই সংকট মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্যও বড় এক হুমকি হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: Al Jazeera, Fox News, WHO

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত