সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ওমরাহ ও হজযাত্রীদের বিশাল সুখবর দিল সৌদি আরব সরকার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

মুসলিম বিশ্ব ডেস্ক: সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় যাত্রীদের জন্য এক যুগান্তকারী ডিজিটাল সেবা চালু করেছে। এখন থেকে ‘নুসুক’ অ্যাপ ইন্টারনেট বা মোবাইল ডেটা ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে।

সৌদি প্রেস এজেন্সির বরাতে জানা যায়, এই নতুন ফিচারের মাধ্যমে হজ ও ওমরাহ যাত্রীরা আল রওদাহ আল শরিফায় প্রবেশের অনুমতিপত্র ইস্যু, হারামাইন হাই-স্পিড ট্রেনের টিকিট বুকিং, নুসুক ম্যাপের মাধ্যমে পথনির্দেশনা, যেকোনো জিজ্ঞাসা বা রিপোর্ট জমা দেওয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘নুসুক এআই’ সহায়তা ইন্টারনেটের প্রয়োজন ছাড়াই গ্রহণ করতে পারবেন।

হজ ও ওমরাহ বিষয়ক মুখপাত্র ড. ঘাসান আল নুওয়াইমি জানান, এই উদ্যোগের মাধ্যমে যাত্রাপথ আরও সহজ, সাশ্রয়ী ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সাবলীল হবে। এটি ভ্রমণকে আরও নিরাপদ এবং দক্ষ করে তুলবে।

নুসুক অ্যাপের সিইও আহমেদ আল মাইমান বলেন, নতুন অফলাইন সুবিধার ফলে ভিড় নিয়ন্ত্রণে সহায়তা মিলবে এবং হারিয়ে যাওয়ার মতো দুর্ঘটনা কমে আসবে।

সৌদি কর্তৃপক্ষ বলেছে, তারা এমন একটি সর্বজনীন, প্রতিবন্ধকতামুক্ত প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তুলতে কাজ করছে, যা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আগত হজ ও ওমরাহ যাত্রীদের জন্য নির্বিঘ্নে ডিজিটাল সেবা নিশ্চিত করবে।

নুসুক অ্যাপ হজ ও ওমরাহ পালনের জন্য একটি পূর্ণাঙ্গ ওয়ান-স্টপ ডিজিটাল প্ল্যাটফর্ম। এর মাধ্যমে ব্যবহারকারীরা ই-ভিসা আবেদন, প্যাকেজ বুকিং, হোটেল ও ফ্লাইট রিজার্ভেশনসহ মক্কা-মদিনার পবিত্র স্থানগুলোতে প্রবেশের অনুমতিসহ যাবতীয় কার্যক্রম একসাথে সম্পন্ন করতে পারেন।

সম্প্রতি চালু হওয়া অফলাইন ফিচারটি যাত্রীদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছে, যেটি ইন্টারনেট সংযোগ ছাড়া সহজেই ব্যবহার করা সম্ভব।

সূত্র: আরব নিউজ

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত