সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

যৌক্তিক বেতন কাঠামো নির্ধারণের নির্দেশ প্রধান উপদেষ্টার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি যৌক্তিক ও সময়োপযোগী বেতন কাঠামো প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় জাতীয় বেতন কমিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে তিনি বলেন, শুধু বেতন বৃদ্ধি করলেই যথেষ্ট নয়, বরং স্বাস্থ্যবীমা নিশ্চিত করা জরুরি, কারণ একটি বড় অসুস্থতায় অনেক পরিবার আর্থিকভাবে ভেঙে পড়ে। স্বাস্থ্যবীমা থাকলে পরিবার নিশ্চিন্ত থাকতে পারে।

জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান বৈঠকে জানান, ছয় মাস সময় পেলেও কমিশন তার আগেই নতুন বেতন কাঠামোর প্রস্তাব জমা দিতে পারবে। তিনি বলেন, গত এক দশকে জিডিপি ও মূল্যস্ফীতি বেড়েছে, কিন্তু সে অনুপাতে বেতন বাড়েনি। তাই নতুন কাঠামোতে মূল্যস্ফীতির সঙ্গে বেতনের সমন্বয়, বিশেষায়িত চাকরির জন্য পৃথক কাঠামো, আয়কর বিবেচনায় বেতন, ভাতা, পেনশন ও অবসর সুবিধা, সব কিছুই বিবেচনায় নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বেতন কাঠামোয় বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত ভাতা, টেলিফোন, গাড়ি ও রেশন সুবিধার যৌক্তিকীকরণ, গ্রেড ও ইনক্রিমেন্টের অসঙ্গতি দূরীকরণসহ সময়োপযোগী সুপারিশ চূড়ান্ত করা হবে।

উল্লেখ্য, এক দশক পর সরকারি ও স্বায়ত্তশাসিত খাতের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নে জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে। কমিশন সরকারি, আধা সরকারি, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশ করবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত