সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

সুদানে মসজিদে ড্রোন হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৮ জন নিহত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের পশ্চিম দারফুর প্রদেশের আল-ফাশের শহরে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে স্থানীয় একটি মসজিদে নামাজ চলাকালে এ হামলা হয়। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজরত অবস্থায় হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং মসজিদের বেশিরভাগ অংশ ধসে পড়ে। এতে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। আহতদের সংখ্যা এখনও বাড়ছে এবং উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের দাবি, হামলাটি আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) পরিচালনা করেছে। তবে গোষ্ঠীটি এখনও এ ঘটনার দায় স্বীকার করেনি। RSF গত দুই বছর ধরে সুদানের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িত এবং ধীরে ধীরে আল-ফাশের শহরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। এটি বর্তমানে দারফুর অঞ্চলে সেনাবাহিনীর শেষ শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত।

জাতিসংঘ সতর্ক করেছে যে, সংঘাতটি ক্রমেই জাতিগত সংঘাতে রূপ নিচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে, অ-আরব সম্প্রদায়ের বিরুদ্ধে RSF জাতিগত নিধনের কৌশল অবলম্বন করছে। ডক্টরস উইদাউট বর্ডার্স সম্প্রতি জানিয়েছে, আল-ফাশেরকে অ-আরব জনগোষ্ঠীশূন্য করার পরিকল্পনার কথা প্রকাশ্যেই ঘোষণা করেছে ওই গোষ্ঠী। তবে RSF বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

বর্তমানে তিন লাখের বেশি সাধারণ মানুষ এই সংঘাতের মাঝে আটকা পড়েছে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, শহরের বড় একটি অংশ RSF-এর নিয়ন্ত্রণে চলে গেছে। আন্তর্জাতিক মহল দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানালেও, স্থানীয় পরিস্থিতি প্রতিদিনই ভয়াবহ হয়ে উঠছে।

সূত্র: BBC, Reuters, AP News

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত