সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

এলডিপি মহাসচিবের দাবি: ইসলামী আন্দোলন নিষিদ্ধ করা হোক

Our Times News

আওয়ার টাইমস নিউজ

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার চান্দিনায় অনুষ্ঠিত উপজেলা গণতান্ত্রিক যুবদলের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশকে স্বৈরাচারের সহযোগী হিসেবে আখ্যা দিয়ে তাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করার আহবান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে কলেজ মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে ড. রেদোয়ান আহমেদ বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী কার্যক্রমে ২৬টি রাজনৈতিক সংগঠন দীর্ঘ সময় সহযোগিতা করেছে। এর মধ্যে ১৪ দল এবং চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনও ছিল স্বৈরাচারের সহযোগী। স্বৈরাচারের দোসরের জন্য আলাদা কোন নীতি বা শর্ত হতে পারে না। তাই তাদেরও রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত থাকা উচিত।

তিনি আরও বলেন, আজ আবার বড় গলায় দাবি করা হচ্ছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। যদি জাতীয় পার্টি এবং অন্যান্য সহযোগী দলগুলোকে রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখা হয়, তবে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকেও একইভাবে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হোক।

সম্মেলনে উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলডিপি’র উপজেলা সভাপতি একেএম শামসুল হক মাস্টার, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান সিরাজ, পৌর এলডিপি’র সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম।

সঞ্চালনায় ছিলেন পৌর এলডিপি’র সাংগঠনিক সম্পাদক জামশেদ আহমেদ জাকি। সম্মেলনে প্রভাষক সাইফুল ইসলাম বাবরকে সভাপতি, রাজীব আহমেদ ভূইয়াকে সাধারণ সম্পাদক এবং মো. মাঈনুদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট উপজেলা গণতান্ত্রিক যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত