সর্বশেষ
ইরান যুদ্ধ ইস্যুতে কংগ্রেসে ট্রাম্পের বড় পরাজয়, যুদ্ধ বন্ধে নিজের দলেই ভাঙন
বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি বন্ধ না করে, উল্টো বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ওপর চাপ সৃষ্টি করছে সরকার: গোলাম পরওয়ার
শিশুদের কাঁধে বইয়ের বোঝা নয়, হাসিখুশি শৈশব দেখতে চাই: শিক্ষামন্ত্রী
অনেক রক্ত-ত্যাগের বিনিময়ে গড়া সংসদ, ব্যর্থ হলে হতাশ হবে পুরো জাতি: স্পিকার
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়

যুদ্ধবিরতির মধ্যেও গা’জায় চলছে হা’মলা, নিহতের সংখ্যা ছাড়ালো ৬৯ হাজার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় এক মাস আগে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরও ইসরায়েলি হামলা এবং সহিংসতা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান হামলায় নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে। পশ্চিম তীরজুড়ে বসতি স্থাপনকারীদের হামলাও দিন দিন আরও তীব্র আকার ধারণ করছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মৃতের সংখ্যা বেড়ে ৬৯,১৬৯ জনে দাঁড়িয়েছে। নতুনভাবে উদ্ধার ও শনাক্ত হওয়া লাশের কারণে এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও অন্তত ২৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

উত্তর গাজায় ইয়েলো লাইন সীমারেখা অতিক্রম করার অভিযোগে এক ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর ফেলে দেওয়া বিস্ফোরক এক শিশুর মৃত্যুর কারণ হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গাজায় চিকিৎসা সংকট চরমে পৌঁছেছে বলে জানিয়েছে। সংস্থাটি জরুরি চিকিৎসা প্রয়োজন ব্যক্তিদের গাজা ও মিসরের মধ্যে রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে বাইরে নেওয়ার আহ্বান জানিয়েছে। বর্তমানে প্রায় ১৬,৫০০ জন বিদেশে চিকিৎসার অপেক্ষায় রয়েছে।

পশ্চিম তীরেও ইসরায়েলি সেনা অভিযান ও বসতি স্থাপনকারীদের হামলা বৃদ্ধি পেয়েছে। এসব হামলা ফিলিস্তিনিদের জমি থেকে উচ্ছেদ করার পরিকল্পনার অংশ বলে অভিযোগ উঠেছে।

দক্ষিণ নাবলুসের বেইতা শহরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা জলপাই সংগ্রহে ব্যস্ত ফিলিস্তিনি গ্রামবাসী, কর্মী ও সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। এতে অন্তত ডজনখানেক মানুষ আহত হয়েছে। আহতদের মধ্যে একজন ৭০ বছর বয়সী কর্মী এবং সাংবাদিকও রয়েছেন। প্যালেস্টাইন জার্নালিস্টস সিন্ডিকেট এই ঘটনার নিন্দা জানিয়ে এটিকে “সাংবাদিক হত্যার উদ্দেশ্যে সংঘটিত যুদ্ধাপরাধ” হিসেবে উল্লেখ করেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে অন্তত ৭০টি শহর ও গ্রামে ১২৬টি হামলা সংঘটিত হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত