সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

বরগুনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রল বোমা হামলা, অগ্নিসংযোগের ভিডিও ভাইরাল

Our Times News

বরগুনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের মুহূর্তের ভিডিও দৃশ্য

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বরগুনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার পর সার্কিট হাউস মাঠের পূর্ব পাশে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তরা পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন লাগায়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তেই ভাইরাল হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, এক যুবক কাঠি জ্বালিয়ে স্মৃতিস্তম্ভের দিকে ছোড়ে, এরপর আরেকজন পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থল থেকে তারা দ্রুত পালিয়ে যায়। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, “দে,” এবং অগ্নিসংযোগের পর আরেকজন বলেন, “চল চল।”

ভিডিওটি ফেসবুকে শেয়ার করেন বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা। পোস্টে তিনি লিখেন, বরগুনা সার্কিট হাউজের সামনে কথিত জুলাই স্তম্ভে আগুন। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী জুলাই স্মারক বরগুনার পবিত্র মাটিতে থাকতে পারে না। থাকতে দেব না।

এ বিষয়ে জানতে চাইলে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, আমরা খবর পেয়েছি, তবে ঘটনাস্থলে গিয়ে এমন কোনো নমুনা পাইনি। বিষয়টি যাচাই করা হচ্ছে। বরগুনা সদর থানা নাশকতা প্রতিরোধে সর্বদা সতর্ক রয়েছে।

ভিডিওটি ভাইরাল হওয়ায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত