সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

শেখ হাসিনার রায়কে ঘিরে রাজধানীতে যা যা ঘটছে

Our Times News

শেখ হাসিনার রায়কে ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগামীকাল সোমবার রায় ঘোষণা হওয়ার কথা থাকলেও তার আগের দুই দিন ধরে ঢাকায় উত্তেজনা ও টানটান পরিস্থিতি বিরাজ করছে।

রায়ের আগে শনিবার বিকেল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রোববার সকালেও মগবাজারের ইস্কাটনে আরেকটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে, যাতে একজন আহত হন। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

রাজধানীর অফিস-আদালত, ব্যাংক এবং শিক্ষাপ্রতিষ্ঠান আজ স্বাভাবিকভাবে চললেও শহরের প্রধান পয়েন্টগুলোতে পুলিশের কড়া নজরদারি লক্ষ্য করা গেছে। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বেড়েছে চেকপোস্ট, বাড়ানো হয়েছে টহল।

সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ চার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা অন্যান্য বাহিনীকে সহায়তা করছে।

অন্যদিকে, রায়কে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোও মাঠে থাকার ঘোষণা দিয়েছে। বিএনপি বলছে, একটি মহল পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইছে, যার বিরুদ্ধে জাতীয় ঐক্য জরুরি। অপরদিকে আট-দলীয় জোটও জানিয়েছে, তারা মাঠে থাকবে এবং নাশকতার সুযোগ কেউ পাবে না।

এরই মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীকে গ্রেপ্তার করছে ডিএমপি। গত ২৪ ঘণ্টায় নাশকতা, বাসে আগুন এবং বিস্ফোরণের অভিযোগে দুই শতাধিক ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

এদিকে, রায় ঘোষণার পর শেখ হাসিনার বিরুদ্ধে আবারও ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণ দিতে সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদনও করা হয়েছে।

রায়টি সোমবার সরাসরি সম্প্রচার করবে বিটিভি। সব নজর এখন ট্রাইব্যুনালের দিকে, আর অপেক্ষা ‘ঐতিহাসিক রায় ঘোষণার’।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত