সর্বশেষ
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

রাঙামাটিতে ৩৬ ঘণ্টার হরতাল শুরু, যোগাযোগ বিচ্ছিন্ন,চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

Our Times News

রাঙামাটিতে হরতালের কারণে সড়কে অবরোধ

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে শিক্ষক নিয়োগে কোটা বাতিল করে মেধাভিত্তিক নির্বাচন নিশ্চিত করার দাবিতে জেলায় ৩৬ ঘণ্টার হরতাল চলছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই হরতাল চলবে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

হরতালের প্রথম সকালেই শহরের বনরূপা, তবলছড়ি, দোয়েল চত্বরসহ অন্তত ৮–১০টি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন আন্দোলনকারীরা। রাস্তায় টায়ার জ্বালানো, গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করায় রাঙামাটির সঙ্গে চট্টগ্রাম, খাগড়াছড়ি ও বান্দরবানের সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। এতে কর্মজীবী, শিক্ষার্থী থেকে শুরু করে শহরে অবস্থানরত পর্যটকরাও মারাত্মক ভোগান্তিতে পড়েছেন।

হরতালের কারণে শহরের একমাত্র সিএনজি সার্ভিস, শপিংমলসহ প্রায় সব প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে। সপ্তাহের ছুটিকে কেন্দ্র করে বৃহস্পতিবার-শুক্রবার সাধারণত পর্যটকের ভিড় থাকে, কিন্তু চলমান কর্মসূচির কারণে তাদের অবস্থানও অনিশ্চয়তায় পড়েছে।

বুধবার বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে কোটাবিরোধী ঐক্যজোট এই হরতালের ঘোষণা দেয়। সেখানে শিক্ষার্থী ইব্রাহিম রুবেল, রাকিব হাসান, নুরুল আলম, রেজাউল করিম রাজুসহ নেতারা দাবি করেন, সরকারি চাকরিতে নির্ধারিত ৭ শতাংশ কোটা থাকা সত্ত্বেও জেলা পরিষদ সেই নিয়ম না মেনে নিয়োগ পরীক্ষা নিচ্ছে। এতে মেধাবীরা বঞ্চিত হবে বলে অভিযোগ করেন তারা।

আন্দোলনকারীদের ভাষ্য “মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে আমরা বহুবার শান্তিপূর্ণভাবে দাবি জানালেও কোনো সমাধান পাইনি। তাই বাধ্য হয়ে হরতালের মতো কঠোর কর্মসূচি দিতে হয়েছে। বৈষম্যমূলক কোটা প্রথা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

হরতালের সময় ২০ ও ২১ নভেম্বর জেলার সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। তবে জরুরি সেবায় ব্যবহৃত যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে।

উল্লেখ্য, শুক্রবার (২১ নভেম্বর) প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত