সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

স্বৈরাচার খু’নি হাসিনার ফাঁসি কার্যকর না হলে দেশ স্থিতিশীল হবে না: সালাহউদ্দিন

Our Times News

সালাহউদ্দিন আহমেদ বক্তব্য দিচ্ছেন শোকরানা অনুষ্ঠানে

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন যে যতদিন স্বৈরাচার হাসিনার ফাঁসি কার্যকর হবে না, দেশ ততদিন স্থিতিশীল হবে না। তিনি শনিবার উত্তরার শহীদ মুগ্ধ মঞ্চে আয়োজিত শোকরানা ও দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন।

আজ শনিবার রাজধানীর উত্তরার শহীদ মুগ্ধ মঞ্চে সদ্য বিএনপিতে যোগ দেওয়া মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আয়োজিত ‘খুনি হাসিনার ফাঁসির রায়ের প্রেক্ষিতে শোকরানা সভা ও দোয়া’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, মুজিব-হাসিনার ইতিহাস বাংলাদেশে গণতন্ত্র হত্যার ইতিহাস এবং হত্যাযজ্ঞের রাজনীতির নামকরণের ইতিহাস।

তিনি বলেন, “শেখ হাসিনা চেয়েছিলেন বাস্তবে বাকশাল থাকবে, কিন্তু উপরে থাকবে গণতন্ত্রের মুখোশ। মুজিব এবং হাসিনা কখনোই দেশের মানুষের পক্ষে কোনো ভূমিকা রাখেননি। মুজিব একদলীয় স্বৈরাচার বাকশাল প্রতিষ্ঠার জন্য ভূমিকা রেখেছিলেন এবং হাসিনা সেই বাকশালের উত্তরসূরি।”

সালাহউদ্দিন আরও উল্লেখ করেন, স্বৈরাচার শেখ হাসিনার শেকড় ভারতের সঙ্গে সম্পর্কিত। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ও সংযোগ এদেশের মানুষের সঙ্গে ছিল না। তিনি বলেন, ২০০৯ সালেই হাসিনাবিরোধী আন্দোলন উৎপত্তি হয় এবং জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এর সমাপ্তি ঘটে। তবে জুলাই ছাত্র গণঅভ্যুত্থানকে রাজনৈতিকভাবে ব্যবহার করা যাবে না।

শোকরানা ও দোয়া অনুষ্ঠানে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্যসচিব মোস্তফা জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত