সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দুদকের অভিযোগ: নির্বাচনের হলফনামায় তথ্য লুকিয়েছেন শেখ হাসিনা

Our Times News

দুদক গণশুনানি, সিলেট

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: সিলেটে অনুষ্ঠিত দুদকের গণশুনানিতে চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের জাতীয় নির্বাচনের সময় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় কিছু তথ্য গোপন করেছিলেন। তবে দুদক বিষয়টি অনুসন্ধান করলেও মনোনয়ন বাতিলের ক্ষমতা তাদের নেই।

রোববার সিলেটের কবি নজরুল অডিটরিয়ামে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য তুলে ধরেন। গণশুনানিতে ৭৩টি অভিযোগ কমিশনের সামনে উপস্থাপন করা হয়, যার মধ্যে সরকারি দপ্তরের সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি ও অনিয়মের বিষয়গুলোও ছিল।

ড. মোমেন বলেন, “সন্তানের কাছে ঘুষখোর হিসেবে পরিচিত হওয়ার চেয়ে লজ্জার কিছু হতে পারে না। তাই আমাদের কাজের নৈতিকতা বজায় রাখা উচিৎ।” তিনি আরও বলেন, সাংবাদিকরা দুর্নীতির ঘটনা প্রকাশ করে দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। দুদক বিচারকারী প্রতিষ্ঠান নয়; তাদের কাজ হলো প্রমাণ সংগ্রহ এবং আদালতে উপস্থাপন করা।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে উপস্থিত ছিলেন দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী, দুদক সচিব মোহাম্মদ খালেদ রহিম এবং সিলেটের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা। এছাড়া, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সশরীরে উপস্থিত থেকে সড়ক ও টিকিটের উচ্চমূল্যসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

ড. মোমেন জানান, সিলেটে আজকের গণশুনানি দেশের সারাদেশে দুর্নীতির বিরুদ্ধে উদ্যোগের অংশ। কোথাও দুর্নীতি বা অনিয়মের প্রমাণ মিললে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি সকলকে সতর্ক ও সোচ্চার থাকার জন্য অনুরোধ জানান।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত