সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

মুর্শিদাবাদে আজ নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগরে আজ শনিবার নতুন ‘বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে। উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার ৩৩ বছর পর এ নাম ব্যবহার করে নতুন স্থাপনা নির্মাণের ঘোষণা ঘিরে রাজ্যে উত্তেজনা বাড়ছে। এই উদ্যোগ নিয়েছেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর।

কলকাতা হাইকোর্টে এ বিষয়ে করা মামলায় কোনো অন্তর্বর্তী নির্দেশ না থাকায় অনুষ্ঠান আয়োজনের পথে আইনি বাধা নেই বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। আদালত রাজ্যকে শুধু আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছে।

এর আগে রাজ্যের শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য গভর্নর সিভি আনন্দ বোস হুমায়ুন কবীরকে গ্রেপ্তারের পরামর্শ দিয়েছিলেন। তবে তিনি বর্তমানে ভরতপুর আসনের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। ভিত্তিপ্রস্তরের ঘোষণা আসার পর থেকেই এলাকাজুড়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে।

স্থানীয় সূত্র বলছে, দুপুর ১২টায় অনুষ্ঠানের মূল পর্ব শুরু হবে। বিপুল মানুষের উপস্থিতি আশা করছেন আয়োজকরা। হুমায়ুন কবীর দাবি করেছেন, মসজিদ নির্মাণে তিন বছর সময় লাগবে এবং ব্যয়ভার বহন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। শান্তিপূর্ণভাবে আয়োজন সম্পন্ন করতে তিনি পুলিশের সহযোগিতা চান।

নিরাপত্তার কথা বিবেচনা করে ইতোমধ্যে কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীর সদস্যরা এলাকায় মোতায়েন রয়েছে। পাশাপাশি ব্যক্তিগতভাবে দুই হাজারের মতো স্বেচ্ছাসেবক রাখার পরিকল্পনার কথাও জানিয়েছেন হুমায়ুন।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক আয়োজন করা হয়েছে। প্রায় ৬০–৭০ লাখ টাকা ব্যয়ে অনুষ্ঠানস্থল প্রস্তুত করা হয়েছে। ৪০ হাজার অতিথির জন্য শাহি বিরিয়ানি রান্না করছে সাতটি ক্যাটারিং প্রতিষ্ঠান। স্থানীয় আরও ২০ হাজার বাসিন্দার জন্য আলাদা খাবারের আয়োজন রয়েছে। শুধু খাবারের ব্যয়ই প্রায় ৩০ লাখ টাকা। অনুষ্ঠানের জন্য ১৫০ ফুট লম্বা ও ৮০ ফুট চওড়া মঞ্চ নির্মিত হয়েছে, যার খরচ প্রায় ১০ লাখ টাকা। বিশিষ্ট অতিথি থাকবেন চার শতাধিক, আর ভিড় নিয়ন্ত্রণে তিন হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

এ আয়োজন নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিজেপি বলছে, মসজিদের নামে উত্তেজনা ছড়ানোর চেষ্টা হচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস মনে করে, সংখ্যালঘু আবেগকে ব্যবহার করে নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে চাইছেন হুমায়ুন।

সংবাদ সম্মেলনে হুমায়ুন কবীর জানিয়েছেন, তিনি তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন। ১৭ ডিসেম্বর তিনি বিধায়ক পদ ছাড়বেন। ২২ ডিসেম্বর বহরমপুরের এক সমাবেশ থেকে নতুন একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল ঘোষণার কথাও জানিয়েছেন তিনি।

এদিকে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগেই তৃণমূল আনুষ্ঠানিকভাবে তাঁকে সাসপেন্ড করে। ক্ষুব্ধ হুমায়ুন সভাস্থল ত্যাগ করে ঘোষণা দেন, যে কোনো পরিস্থিতিতেই তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত