সর্বশেষ
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ

তারেক রহমানের মন্তব্য: শেখ হাসিনার অবিরাম নির্যাতনে খালেদা জিয়ার জীবন চরম সংকটে

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শেখ হাসিনার অবিরাম দমন নীতির কারণে অসুস্থ দেশনেত্রী খালেদা জিয়ার জীবন বর্তমানে চরম সংকটে রয়েছে। জেল-জুলুমসহ নানামাত্রিক নিপীড়নের কারণে তার স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে।

গতকাল শুক্রবার নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, ৬ ডিসেম্বর একটি অবিস্মরণীয় দিন। ১৯৯০ সালের এই দিনে স্বৈরশাসনের অবসান ঘটে। ১৯৮২ সালের ২৪ মার্চ হুসেইন মুহাম্মদ এরশাদ নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করে অসাংবিধানিক শাসন আরোপ করেন।

তারেক রহমান লিখেছেন, যে সাংবিধানিক রাজনীতি ছিল বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি, তার সূচনা করেছিলেন স্বাধীন বাংলাদেশের মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিন্তু এরশাদের শাসনে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মুখে পড়ে।

গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দীর্ঘ ৯ বছর দেশনেত্রী খালেদা জিয়া নিরন্তর সংগ্রাম চালিয়ে যান। তিনি আপসহীন নেত্রী হিসেবে খ্যাতি লাভ করেন এবং এক দুর্বার গণআন্দোলন গড়ে তোলেন। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ছাত্র-জনতার মিলিত শক্তির মাধ্যমে স্বৈরাচার পরাজিত হয়ে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হয়।

তারেক রহমান উল্লেখ করেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্রের ভয়ংকর শত্রু। শেখ হাসিনার দুঃশাসনের সময়ে খালেদা জিয়ার ওপর নানামাত্রিক নির্যাতন আরোপ করা হয়। তিনি বলেন, অবিরাম নির্যাতনের কারণে অসুস্থ দেশনেত্রীর জীবন এখন চরম সংকটে। পাশাপাশি দেশের জাতীয়তাবাদী শক্তি ও সাধারণ মানুষও সীমাহীন নিপীড়নের শিকার হয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পোস্টে স্মরণ করেছেন, ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত স্বৈরাচারবিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও মাগফিরাত কামনা করেছেন। তিনি গণতন্ত্র পুনরুদ্ধার ও শক্তিশালী রাখার জন্য দেশের জনগণ ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত