সর্বশেষ
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন

ভয়াবহ দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়ার দুই রাজ্য, নিউ সাউথ ওয়েলসে দমকল কর্মীর মৃত্যু

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এবং তাসমানিয়া রাজ্যে ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে। এতে বহু ঘরবাড়ি ধ্বংস হওয়ার পাশাপাশি নিউ সাউথ ওয়েলসে আগুন নেভাতে গিয়ে এক দমকল কর্মী মারা গেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, দাবানল পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা বাড়ছে।

নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ জানায়, সিডনির উত্তরের তৃণভূমিতে আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় একটি গাছ ভেঙে ৫৯ বছর বয়সী দমকল কর্মীর ওপর পড়ে। গুরুতর আহত হওয়ার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

গত সপ্তাহান্তে নিউ সাউথ ওয়েলসের সেন্ট্রাল কোস্ট এলাকায় হঠাৎ ছড়িয়ে পড়া দাবানল অন্তত ১৬টি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। সাড়ে তিন লাখ মানুষের আবাসিক এই অঞ্চলে অনেকে সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। কুলইওং এলাকার বাসিন্দা রোশেল ডাউস্ট জানিয়েছেন, আগুনে তাদের পুরো বাড়িটি পুড়ে গেছে এবং বাড়ি রক্ষার চেষ্টা করতে গিয়ে তার স্বামীও চরম ঝুঁকির মধ্যে পড়েছিলেন।

রোববার রাতের আগুন কিছুটা কমলেও আবহাওয়া দপ্তর সতর্ক করেছে যে মঙ্গলবার কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। নিউ সাউথ ওয়েলসের তৃণভূমি এলাকায় সোমবার পর্যন্ত ৫০টির বেশি আগুন সক্রিয় ছিল বলে জানা গেছে।

তাসমানিয়ায়ও বড় আকারের দাবানল ছড়িয়ে পড়েছে। রাজধানী হোবার্টের উত্তর-পূর্বে ডলফিন স্যান্ডস এলাকায় কমপক্ষে ১,৭২৯ একর জমি পুড়ে গেছে। এতে ১৯টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস এবং আরও ৪০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন আংশিক নিয়ন্ত্রণে আসলেও আশেপাশের এলাকায় এখনো বিপদ রয়েছে, তাই বাসিন্দাদের বাড়িতে না ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ায় প্রতিবছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রীষ্মকাল চলে। এই সময় তাপমাত্রা অত্যধিক থাকায় প্রায়ই বড় ধরনের দাবানল দেখা যায়। এ বছরও তীব্র গরমের কারণে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি অত্যন্ত বেশি থাকায় কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত