সর্বশেষ
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে নিহত অন্তত ৪০, আটক প্রেসিডেন্ট মাদুরো

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের চালানো এক নজিরবিহীন সামরিক অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য উভয়ই রয়েছেন বলে জানা গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক ভেনেজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, অভিযানে বড় ধরনের প্রাণহানি ঘটলেও নিহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, ভেনেজুয়েলার ভূখণ্ডে সেনা নামানোর আগে যুক্তরাষ্ট্র ব্যাপক আকারে বিমান হামলা চালিয়ে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে তোলে। এই অভিযানে ১৫০টিরও বেশি যুদ্ধবিমান ব্যবহৃত হয়, যাতে সামরিক হেলিকপ্টারের মাধ্যমে নিরাপদে সেনা নামানো সম্ভব হয়। পরে স্থলপথে অভিযান চালিয়ে মাদুরোর অবস্থান লক্ষ্য করে অগ্রসর হয় মার্কিন বাহিনী।

হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউস কিংবা পেন্টাগনের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শনিবার ভোরে পরিচালিত অভিযানের এক পর্যায়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ অভিযানকে ‘শক্তিশালী ও চমকপ্রদ সামরিক প্রদর্শন’ হিসেবে বর্ণনা করেছেন।

ট্রাম্প আরও বলেন, ভেনেজুয়েলায় একটি নিরাপদ ও সুশৃঙ্খল রাজনৈতিক পরিবর্তন নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশটির প্রশাসনিক কার্যক্রম যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে থাকবে।
এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল কৌঁসুলিরা নিকোলাস মাদুরো ও সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে কোকেন পাচারসহ একাধিক গুরুতর অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগপত্র প্রকাশ করেছে।

সূত্র: নিউইয়র্ক টাইমস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত