সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ভেনেজুয়েলায় সামরিক আগ্রাসন যুক্তরাষ্ট্রের তথাকথিত গণতন্ত্রের মুখোশ খুলে দিয়েছে: ভাসানী জনশক্তি পার্টি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ভাসানী জনশক্তি পার্টি। দলটির নেতারা বলছেন, এই হামলা প্রমাণ করে যুক্তরাষ্ট্র গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তা মানে না।

রোববার বিকেলে পুরাতন পল্টনের চায়ের গলি থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বিজয়নগর ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে পরিণত হয়। এতে দলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সমাবেশে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে কমান্ডো অভিযানের মাধ্যমে হামলা চালানো আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের চরম অবমাননা। তার ভাষায়, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে জোরপূর্বক আটক করার ঘটনা সভ্য বিশ্বে গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি বলেন, এই হামলা যুক্তরাষ্ট্রের শাসকগোষ্ঠীর প্রকৃত চরিত্র উন্মোচন করেছে এবং এটি স্পষ্ট করে দিয়েছে, ওয়াশিংটনের গণতন্ত্রের দাবি বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। তিনি অবিলম্বে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে মুক্তি দেওয়ার আহ্বান জানান।

দলের মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম বলেন, ভেনেজুয়েলা জাতিসংঘের স্বীকৃত একটি স্বাধীন রাষ্ট্র। কোনো দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার এককভাবে কোনো রাষ্ট্রের নেই। যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন।

তিনি বলেন, এই আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘ যদি কার্যকর অবস্থান না নেয়, তবে বৈশ্বিক সংস্থা হিসেবে তাদের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে। একই সঙ্গে তিনি এই হামলায় সংঘটিত হত্যাকাণ্ডের আন্তর্জাতিক বিচার দাবি করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য বাবুল বিশ্বাস ও বিলকিস খন্দকার। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গ্রীন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান এবং শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়েজ হোসেন।
এ ছাড়াও ভাসানী জনশক্তি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত