সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

হাদির আজাদির সংগ্রাম থামবে না: ঢাকা-৮ থেকে নতুন কর্মসূচির ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ঢাকা-৮ আসনের শাহবাগ ও রমনা এলাকাকে ‘আজাদির এলাকা’ ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদির যে সংগ্রাম ছিল, সেই আজাদির পথেই এগোবে তাদের রাজনীতি। কোনো অবস্থাতেই গোলামির রাজনীতি মেনে নেওয়া হবে না।

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ওসমান হাদির কবর জিয়ারত শেষে আজাদী পদযাত্রা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, সাম্য ও হাদিসহ সাম্প্রতিক সব রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিতে মাঠে নামছে এনসিপি ও তাদের শরিকরা। তিনি বলেন, এগারো দলীয় জোট কোনো ব্যক্তি বা দলের গোলামি নয়, আজাদির পক্ষে অবস্থান নিয়েই রাজনীতি করবে।

প্রশাসনের ভূমিকা নিয়েও কঠোর সমালোচনা করেন এই এনসিপি নেতা। তার অভিযোগ, কিছু সরকারি কর্মকর্তা অতীতের মতোই রাজনৈতিক পক্ষপাত দেখাচ্ছেন। তিনি বলেন, ক্ষমতার কেন্দ্র বদলালেই প্রশাসনের আনুগত্য বদলে যাবে, এই মানসিকতা আর চলতে দেওয়া হবে না।

ওসমান হাদি হত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ সময় পার হলেও এখনো প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করতে পারেনি রাষ্ট্র। এখান থেকেই আজাদির নতুন লড়াই শুরু হচ্ছে বলে তিনি ঘোষণা দেন।

নির্বাচনি এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ঢাকা-৮ এলাকায় কোনো ধরনের অপরাধী কর্মকাণ্ড সহ্য করা হবে না এবং এ বিষয়ে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।

প্রচারণা প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, এনসিপির সব কার্যক্রমে আজাদির বার্তাই থাকবে মুখ্য। কোনো বিভাজনমূলক প্রতীক বা ইস্যু সামনে আনা হবে না।

এছাড়া নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কমিশনকে জনগণের কাছে জবাবদিহিমূলক আচরণ করতে হবে। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জাতীয় নেত্রীদের নাম ব্যবহার করাকে তিনি অনৈতিক ও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন বলে মন্তব্য করেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত