সর্বশেষ
বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি বন্ধ না করে, উল্টো বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ওপর চাপ সৃষ্টি করছে সরকার: গোলাম পরওয়ার
শিশুদের কাঁধে বইয়ের বোঝা নয়, হাসিখুশি শৈশব দেখতে চাই: শিক্ষামন্ত্রী
অনেক রক্ত-ত্যাগের বিনিময়ে গড়া সংসদ, ব্যর্থ হলে হতাশ হবে পুরো জাতি: স্পিকার
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার

বাংলাদেশ দলকে রাষ্ট্রীয় নিরাপত্তার প্রস্তাব ভারতের, তবুও সিদ্ধান্তে অনড় বিসিবি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশ দলের ভারত সফর নিয়ে জটিলতা কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্পষ্টভাবে জানিয়েছে, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তারা ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। এ অবস্থায় বাংলাদেশ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি)।

ভারতের একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, বাংলাদেশের এই সিদ্ধান্তে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছে ভারত। সে কারণেই বাংলাদেশ দলকে রাজি করাতে রাষ্ট্রীয় পর্যায়ের বিশেষ নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে বিসিবি সূত্র বলছে, এই প্রস্তাবেও রাজি হওয়ার সম্ভাবনা নেই।

সম্প্রতি আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা নতুন করে নিরাপত্তা ইস্যুকে সামনে এনেছে। ভারতীয় বোর্ডের এই সিদ্ধান্তকে বিসিবি অসম্মানজনক হিসেবে দেখছে। একই সঙ্গে ভারতের কিছু রাজনৈতিক ও উগ্র ধর্মীয় গোষ্ঠীর হুমকির প্রেক্ষাপটে বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা বাংলাদেশ দলের জন্য বড় ঝুঁকির। তিনি বলেন, নিরাপত্তার বিষয়টি তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এ নিয়ে আইসিসিকে লিখিতভাবে নিজেদের অবস্থান জানানো হয়েছে।

বিসিবির এই অবস্থানের কারণে বিসিসিআই ও আইসিসির ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। আয়োজক দেশ হিসেবে অংশগ্রহণকারী সব দলের নিরাপত্তা নিশ্চিত করা ভারতের দায়িত্ব হলেও পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। ভারতীয় কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছে, বাংলাদেশকে অন্য ভেন্যুতে খেলানোর প্রস্তাবে আইসিসি ইতিবাচক সাড়া দিতে পারে।

এদিকে বিসিবি জানিয়েছে, সরকারের পক্ষ থেকেও নির্দেশনা রয়েছে, বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ দল যেন ভারত সফর না করে এবং ম্যাচগুলো অন্য কোনো দেশে আয়োজনের ব্যবস্থা করা হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত