সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ভারত একজন মুস্তাফিজকেই নিরাপত্তা দিতে পারছে না, পুরো দলকে কীভাবে দেবে? প্রশ্ন আমিনুলের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে নিরাপত্তা শঙ্কার বিষয়টি আরও স্পষ্টভাবে সামনে আনলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেছেন, একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে পুরো দল ও সংশ্লিষ্টদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে-এই প্রশ্ন থেকেই যায়।

বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি। তিনি জানান, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা বিসিবির অধিকার এবং সেই অধিকার আদায়ে বোর্ড লড়াই চালিয়ে যাবে।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, বিসিবি ইতোমধ্যে নিরাপত্তা ইস্যুতে আইসিসিকে লিখিতভাবে জানিয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তার পাশাপাশি দলের সঙ্গে থাকা সাংবাদিক, স্পনসর ও সমর্থকদের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কারণ, বিদেশ সফরের ক্ষেত্রে সরকারের দিকনির্দেশনা ও অনুমতি অপরিহার্য।

তিনি আরও বলেন, অতীতে বহু বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করেছে, কিন্তু কখনো এভাবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়নি। এবার পরিস্থিতি ভিন্ন এবং যৌক্তিক কারণেই এই বিষয়টি সামনে এসেছে। আইসিসির কাছে বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হবে বলে জানান তিনি।

বিসিবি সভাপতি বলেন, ভারত যদি একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে পুরো ক্রিকেট দল ও সংশ্লিষ্টদের নিরাপত্তা দেওয়া নিয়ে স্বাভাবিকভাবেই সংশয় তৈরি হয়। সেই কারণেই বিসিবি বিষয়টি গভীরভাবে বিবেচনা করছে।

বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে গিয়ে খেলতে না চায়, সে ক্ষেত্রে বিশ্বকাপে অংশগ্রহণ না করার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি। উদাহরণ টেনে তিনি বলেন, অতীতে ভারত পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যায়নি, আবার পাকিস্তানও সাম্প্রতিক সময়ে ভারতে কয়েকটি টুর্নামেন্টে অংশ নেয়নি। বাংলাদেশের ক্ষেত্রেও একটি যৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাশা করা হচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত