সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

মাত্র ১৫ মাসে কুরআনের হাফেজ শিশু সোলাইমান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: মেধা, অধ্যবসায় আর একাগ্রতা থাকলে যে অল্প সময়েই অসাধ্য সাধন করা যায়-তা প্রমাণ করে দেখিয়েছে ১১ বছরের শিশু সোলাইমান ইসলাম। ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাত্র ১৫ মাসে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করে সে এলাকাজুড়ে সৃষ্টি করেছে বিস্ময় ও প্রশংসার আবহ।

জানা গেছে, শিশু সোলাইমান নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বানাইল গ্রামের বাসিন্দা। তিনি শারীরিক প্রতিবন্ধী কৃষক সাইফুল ইসলামের দ্বিতীয় পুত্র। পারিবারিক অভাব-অনটন ও বাবার শারীরিক সীমাবদ্ধতা তার অগ্রযাত্রাকে থামাতে পারেনি। অদম্য ইচ্ছাশক্তি আর নিয়মিত অধ্যবসায়ে সে স্থানীয় ‘জামিয়াতু লুৎফুর রহমান আল ইসলামিয়া’ মাদ্রাসা থেকে মাত্র দেড় বছরে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করে।

এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। ছোট্ট এই হাফেজের কৃতিত্বে নান্দাইলের ধর্মপ্রাণ মানুষেরাও উচ্ছ্বসিত।

সোলাইমানের বাবা সাইফুল ইসলাম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমার ছেলের এই সাফল্যে আমি ভাষা হারিয়ে ফেলেছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি সবার কাছে আমার ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া চাই।

মাদ্রাসার মোহতামিম মাওলানা তাজুল ইসলাম বলেন, সোলাইমান অত্যন্ত মেধাবী ও মনোযোগী ছাত্র। শিক্ষকদের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা এবং তার নিজস্ব অধ্যবসায়ের ফলেই সে মাত্র ১৫ মাসে পুরো কুরআন মুখস্থ করতে পেরেছে। এটি আমাদের মাদ্রাসার জন্য অত্যন্ত গর্বের বিষয়।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে মাদ্রাসাটি কুরআন ও সুন্নাহর আলোকে আদর্শ মানুষ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শিশু হাফেজ সোলাইমান ইসলামের এই সাফল্যে স্থানীয় আলেম-উলামা ও সুধী সমাজ তাকে অভিনন্দন জানিয়েছেন।

ছোট্ট সোলাইমান আজ শুধু তার পরিবারের নয়, পুরো এলাকার জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল নাম।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত