সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কৃষ্ণ সাগরে রাশিয়াগামী তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: কৃষ্ণ সাগরে রাশিয়ার দিকে যাত্রারত একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর জাহাজটি তুরস্কের উপকূলরক্ষী বাহিনীর কাছে সহায়তা চায় এবং নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে রুট পরিবর্তন করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্যাংকারটি আবার গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।

সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ও নৌ-পর্যবেক্ষণ সূত্রের বরাতে জানা গেছে, পালাউয়ের পতাকাবাহী ‘এলবাস’ নামের ট্যাংকারটি বুধবার মনুষ্যবিহীন সামুদ্রিক যান ও ড্রোনের মাধ্যমে আক্রমণের শিকার হয়। হামলায় জাহাজটির ইঞ্জিন কক্ষ লক্ষ্য করা হলেও ট্যাংকারে থাকা ২৫ জন নাবিকের কেউ হতাহত হননি। একই সঙ্গে কোনো ধরনের তেল নিঃসরণ বা পরিবেশ দূষণের ঘটনাও ঘটেনি।

প্রাথমিক পর্যালোচনায় নিরাপত্তা বিশ্লেষকেরা নিশ্চিত করেছেন যে এটি পরিকল্পিত ড্রোন হামলা ছিল। তবে হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে কৃষ্ণ সাগরে রাশিয়াগামী ট্যাংকারে একাধিক হামলার ঘটনায় জাহাজ বীমার খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। গত বছরের শেষ দিকে এমন এক হামলার পর মস্কো পাল্টা প্রতিক্রিয়ার হুমকি দিলেও উত্তেজনা প্রশমনে আঞ্চলিক দেশগুলো সংযমের আহ্বান জানায়। পরবর্তীতে আরও একটি রুশ পতাকাবাহী জাহাজ হামলার শিকার হওয়ার দাবি উঠলেও সংশ্লিষ্ট পক্ষগুলো দায় অস্বীকার করে।

এলবাস ট্যাংকারে সাম্প্রতিক হামলার বিষয়ে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা, তুরস্কের পরিবহন কর্তৃপক্ষ কিংবা আঙ্কারায় অবস্থিত রাশিয়ার কূটনৈতিক মিশন, কোনো পক্ষই তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি।

বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ কৃষ্ণ সাগর তুরস্ক, রাশিয়া, ইউক্রেন, বুলগেরিয়া, জর্জিয়া ও রোমানিয়ার মধ্যে বিস্তৃত। এই সাগরপথ দিয়েই নিয়মিত শস্য, জ্বালানি তেল ও তেলজাত পণ্য পরিবহন হয়ে থাকে।

নৌপর্যবেক্ষণ তথ্য অনুযায়ী, ট্যাংকারটি সিঙ্গাপুর থেকে রাশিয়ার নভোরোসিস্ক বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। হামলার পর রুট পরিবর্তন করে তুরস্কের উত্তরাঞ্চলীয় ইনেবোলু বন্দরের কাছাকাছি এলাকায় অবস্থান নেয় জাহাজটি এবং পরে নিজস্ব সক্ষমতায় নোঙর করে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত