সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ইরানে ইন্টারনেটের পর মোবাইল নেটওয়ার্ক বন্ধের শঙ্কা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার মধ্যেই এবার দেশটির বিভিন্ন অঞ্চলে মোবাইল ফোন নেটওয়ার্কও মারাত্মকভাবে ব্যাহত হতে শুরু করেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী, শুক্রবার থেকে একাধিক এলাকায় কল করা ও মোবাইল ডেটা ব্যবহারে গুরুতর সমস্যা দেখা দিচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারনেট সংযোগ সীমিত করার পরপরই মোবাইল সেবায় এই সংকট তৈরি হয়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইরান সরকার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

গত ২৮ ডিসেম্বর দেশটিতে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে প্রথমে তেহরানের গ্র্যান্ড বাজারে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভে নামেন। পরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলনে যুক্ত হলে তা দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়ে। টানা প্রায় দুই সপ্তাহ ধরে চলমান এই বিক্ষোভ বৃহস্পতিবার রাতে আরও তীব্র হয়ে ওঠে। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরের রাস্তায় হাজার হাজার মানুষ জড়ো হয়।

১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের মাধ্যমে ইরানে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলেও সাম্প্রতিক সময়ে দেশটির সরকার একাধিক রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। চলমান বিক্ষোভকে সেই সংকটেরই বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা অব্যাহত রাখে, তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপের পথে যেতে পারে এবং কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত