
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ, চীন ও পাকিস্তান ঘিরে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই লক্ষ্যেই পশ্চিমবঙ্গের বন্দরনগরী হলদিয়ায় একটি নতুন নৌঘাঁটি নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ভারতীয় নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, বঙ্গোপসাগরের উত্তরাংশে সাম্প্রতিক সময়ে চীনা নৌবাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক পর্যায়ে যোগাযোগ ও সফর বেড়েছে। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে নতুন নৌঘাঁটির পরিকল্পনা করা হয়েছে।
প্রস্তাবিত নৌঘাঁটিটি কলকাতা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে হলদিয়ায় স্থাপন করা হবে। এখানে ঘাঁটি গড়ে উঠলে হুগলি নদী ব্যবহার করে অল্প সময়ের মধ্যেই বঙ্গোপসাগরে নৌযান মোতায়েন করা সম্ভব হবে। বিদ্যমান হলদিয়া ডক কমপ্লেক্স ব্যবহার করায় অতিরিক্ত অবকাঠামো নির্মাণের প্রয়োজনও কমবে।
নতুন ঘাঁটিতে দ্রুতগামী সামরিক নৌযান, যেমন ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফট ও ওয়াটার জেটচালিত আক্রমণকারী নৌযান মোতায়েনের পরিকল্পনা রয়েছে। এসব নৌযান উচ্চগতিসম্পন্ন এবং আধুনিক অস্ত্র ও নজরদারি প্রযুক্তিতে সজ্জিত থাকবে।
সূত্র জানিয়েছে, ঘাঁটিটিতে সার্বক্ষণিকভাবে প্রায় ১০০ জন নৌসেনা ও কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। মূলত বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর অঞ্চলে পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতি, চীনের নৌতৎপরতা এবং বাংলাদেশকে ঘিরে সাম্প্রতিক কূটনৈতিক ও সামরিক যোগাযোগের প্রেক্ষাপটেই এই নৌঘাঁটি স্থাপনের উদ্যোগ নেওয়া





























