সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শেষ চার মাসে আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি: মাহফুজ আলম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, মন্ত্রণালয়ে দায়িত্বে থাকার শেষ চার মাস তাকে কোনো ধরনের কাজ করতে দেওয়া হয়নি। তার অভিযোগ, রাষ্ট্র সংস্কারের প্রয়াস ব্যাহত হয়েছে পুরাতন প্রশাসনিক কাঠামোর প্রভাবের কারণে।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত ‘রাষ্ট্র পুনর্গঠন ও গণভোট’ বিষয়ক সেমিনারে তিনি এ অভিযোগ করেন। মাহফুজ আলম বলেন, আমরা রাষ্ট্রকে নতুনভাবে সাজাতে পারিনি, কারণ পুরাতন ব্যবস্থার লোকদের বহাল রেখেই নতুন কাঠামো তৈরি সম্ভব নয়।

তিনি আরও বলেন, ওসমান হাদির শাহাদাতের পর থেকেই নিরাপত্তা উদ্বেগে আমি বাসা থেকে খুব কমই বের হই। অনেকেই জানতে চান, সিকিউরিটি কই? কিন্তু ঝুঁকি বাস্তব। কারণ, আমরা সত্য বলেছি বলেই শেষ চার মাস আমাকে কাজ করতে দেওয়া হয়নি।

সাবেক তথ্য উপদেষ্টা বলেন, এই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য হয়নি, হয়েছে জনগণের পরিবর্তনের জন্য। তাই প্রকৃত সংস্কার ছাড়া সেই লক্ষ্য পূরণ হবে না।

তিনি আরও মন্তব্য করেন, দেশে দালাল শ্রেণি এখনও শক্ত অবস্থানে আছে, তারা সম্পদ গড়ে তুলেছে, মিডিয়া নিয়ন্ত্রণ করছে, কিন্তু তাদের বিরুদ্ধে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। রাঘববোয়ালদের প্রতিরোধ না করলে বাস্তব পরিবর্তন সম্ভব নয়।

মাহফুজ আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাদের অনেকেই এখন বিপরীত পথে হাঁটছেন। নতুন বন্দোবস্তের কথা বলে অনেকে পুরোনো রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করছেন, যা জুলাই সনদের চেতনার পরিপন্থী।

তিনি শেষে বলেন, যদি সত্যিই জুলাই সনদ অনুযায়ী রাজনৈতিক দলগুলোর চুক্তি থাকে, তবে কেন আজ বিপরীতমুখী বক্তব্য দেওয়া হচ্ছে? রাজনৈতিক সমঝোতা তখনই অর্থবহ হবে, যখন তা ক্ষমতার পুনর্বিন্যাসে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত