সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্র ফিরিয়ে আনা হবে: সালাহউদ্দিন আহমদ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নানা ষড়যন্ত্রের মধ্যেও বিএনপি গণতন্ত্রের পথ থেকে একচুলও সরে আসবে না।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকলকে সমতা ও সাম্য নিশ্চিত করতে হবে। বিএনপির ভদ্রতা ও নম্রতাকে কেউ যেন দুর্বলতা হিসেবে না নেয়। গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রাম, রক্ত ও ত্যাগের পথ পাড়ি দিয়েই বিএনপি আজকের অবস্থানে এসেছে। যারা গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের স্পষ্টভাবে জেনে রাখা উচিত, বাংলাদেশে গণতন্ত্র ফিরবেই, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের কর্মসূচি শান্তির স্বার্থে নির্বাচন কমিশনের অনুরোধে স্থগিত করা হয়েছিল। কিন্তু এটিকে দুর্বলতা ভেবে কেউ ভুল করলে তারা বাস্তবতা বুঝতে পারছে না। শান্তি বজায় রাখাই ছিল বিএনপির দায়িত্বশীলতার পরিচয়।

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, কিছু মহল বিভিন্ন কৌশলে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে এবং প্রক্রিয়া থেকে সরে দাঁড়ানোর পরিবেশ তৈরি করতে চাইছে। তবে এ ধরনের কোনো অপচেষ্টা বিএনপি সফল হতে দেবে না।

তিনি হুঁশিয়ার করে বলেন, কোনো ধরনের ষড়যন্ত্র সহ্য করা হবে না। গণতন্ত্রের প্রশ্নে বিএনপি আপসহীন এবং প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, স্বাধীনতার প্রতীক জাতীয় পতাকার দায়িত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে এসেছে। সেই পতাকা সামনে রেখেই বিএনপি সাম্য, সুশাসন ও মর্যাদাপূর্ণ বাংলাদেশের লক্ষ্যে এগিয়ে যাবে।

মতবিনিময় সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত