সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাংলাদেশের পরিবর্তনে ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য: নৌপরিবহন উপদেষ্টা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের পরিবর্তন কার্যকর করতে জনগণকে আসন্ন গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট প্রদানের মাধ্যমে অংশ নিতে হবে।
মঙ্গলবার বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, আমরা জানি সামনে একটি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদি এটি অতীতের মতো হয় এবং সরকার পরিচালনাও পুরনো পদ্ধতিতে চলে, তবে পরিবর্তনের সম্ভাবনা হারিয়ে যাবে। তাই জনগণকে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটে অংশ নিতে হবে।

তিনি আরও যোগ করেন, ‘হ্যাঁ’ ভোট না দিলে এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন ছাড়া দেশ আগের অবস্থায় ফিরে যাবে।

স্থলবন্দর ও ইমিগ্রেশন পরিস্থিতি সম্পর্কেও উপদেষ্টা জানান, দেশে যাত্রী চলাচল কমে গেছে। আগে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন হাজারের বেশি যাত্রী যাতায়াত করলেও এখন এটি তিন-চারশতে নেমে এসেছে। ভারতের ভিসা প্রদানের সীমাবদ্ধতাকেই এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
ড. এম সাখাওয়াত হোসেন আশা প্রকাশ করেন, এই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং নির্বাচন শেষে নতুন সরকার দায়িত্ব নিলে আরও উন্নতি করা সম্ভব হবে।

বাংলাবান্ধা স্থলবন্দর সম্পর্কেও তিনি জানান, বেসরকারি পোর্ট অপারেটরের মেয়াদ শেষ হলে সরকার নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারবে। উপমহাদেশীয় ও চীনের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক ভিন্ন হওয়ায় সরাসরি চীনের সঙ্গে সড়ক যোগাযোগ সহজ নয়।

নৌ মন্ত্রণালয়ের অধীনে দেশের ২০টি স্থলবন্দর রয়েছে এবং তারই অংশ হিসেবে ড. সাখাওয়াত হোসেন বাংলাবান্ধা পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা সভায় অংশ নেন। এ সময় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত