সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

খামেনির দিকে হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে, ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ইরানের সেনাবাহিনীর

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক:ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নেওয়া হলে তার ভয়াবহ জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সতর্ক করে দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে, খামেনির দিকে কেউ হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে।

মঙ্গলবার ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল আবলফাজল শেখারচি বলেন, ইরানের নেতৃত্বের ওপর আঘাত এলে শুধু প্রতিরোধ নয়, পাল্টা প্রতিক্রিয়ায় আগ্রাসনকারীদের পুরো ব্যবস্থাই ধ্বংস করে দেওয়া হবে। তিনি বলেন, ট্রাম্প ভালোভাবেই জানেন, ইরানের নেতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তার পরিণতি হবে ভয়াবহ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প আয়াতুল্লাহ খামেনির দীর্ঘ শাসনের অবসান প্রয়োজন বলে মন্তব্য করেন। তিনি খামেনিকে অসুস্থ আখ্যা দিয়ে ইরানের জন্য নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তার কথাও বলেন। ট্রাম্পের ওই বক্তব্যের পরপরই তেহরান থেকে আসে এই কড়া প্রতিক্রিয়া।

গত বছরের শেষ দিক থেকে ইরানে অর্থনৈতিক সংকট ঘিরে শুরু হওয়া বিক্ষোভ দমনে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। ট্রাম্প এর আগেও দাবি করেছিলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা কিংবা গণফাঁসি হলে তা ইরানের জন্য ‘রেড লাইন’ অতিক্রম করার শামিল হবে।

অন্যদিকে আয়াতুল্লাহ খামেনি বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকার অভিযোগ তুলেছেন। তিনি সহিংসতায় বিপুল প্রাণহানির বিষয়টি স্বীকার করলেও দায় চাপিয়েছেন বিদেশি ষড়যন্ত্রের ওপর।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক আরও অবনতির দিকে যাচ্ছে। যেকোনো ভুল সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যজুড়ে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে।

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত