সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

এই দেশে আর ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না: জামায়াত আমির

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই দেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদের ছায়া দেখতে চায় না জনগণ। যদি নতুন করে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে, তার পরিণতিও আগের মতোই হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা-১৫ আসনে আয়োজিত এক নির্বাচনি সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করে এসব কথা বলেন জামায়াত আমির।

সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত আর কোনো ভোট ডাকাতি দেখতে চায় না। দেশে যদি ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত থাকত, তাহলে দুর্নীতি ও অর্থ পাচারের মতো ঘটনা ঘটত না। তিনি অভিযোগ করেন, আওয়ামী শাসনামলে ‘আয়নাঘর’ তৈরি করা হয়েছিল, যেখানে সেনাবাহিনীর কর্মকর্তারাও রেহাই পাননি।

তিনি বলেন, এবার জনগণ গণভোটে ‘হ্যাঁ’-কে জয়যুক্ত করতে মুখিয়ে আছে। এ সময় তিনি ১০ দলীয় জোটের ঢাকার বিভিন্ন আসনে মনোনীত প্রার্থীদের হাতে সমন্বিত প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন।

ঢাকা-১৫ আসনের বিভিন্ন সমস্যা তুলে ধরে জামায়াত আমির বলেন, এই এলাকায় মানসম্মত সরকারি হাসপাতালের অভাব রয়েছে, খালগুলো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। নির্বাচিত হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিশ্বমানের করা এবং অবকাঠামোগত সংকট নিরসনে কাজ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াত কোনো ধরনের চাঁদাবাজিতে জড়াবে না। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে এবং জনগণের রায়ে গণভোটে ‘হ্যাঁ’ কে বিজয়ী করা হবে।

সমাবেশে ঢাকা-১১ আসনের জোট প্রার্থী নাহিদ ইসলাম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবশ্যই সুষ্ঠু হতে হবে। নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা না রাখলে জনগণ আবারও মাঠে নামতে বাধ্য হবে বলে তিনি সতর্ক করেন।
সমাবেশে ১০ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত