
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: আজ (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৪।
আগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি সূত্রে জানা গেছে, ভূমিকম্পের গভীরতা এখনও নিরূপণ করা যায়নি, তবে ধারণা করা হচ্ছে এটি অগভীর ভূমিকম্প ছিল।
এর আগে, ৫ জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় একটি ক্ষুদ্র ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই সময় ভোর ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পটি দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে। নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর এবং কোম্পানিগঞ্জ উপজেলায় কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়।






























