সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

দুর্নীতিমুক্ত দেশ চাইলে আগে নিজেদের দুর্নীতিমুক্ত করুন: ডা. শফিকুর রহমান

Our Times News

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান জানাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাইলে আগে নিজেদের দুর্নীতিমুক্ত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা বলেন, তাদের আগে নিজেদের আচরণ ও রাজনীতিকে শুদ্ধ করতে হবে।

রোববার সন্ধ্যায় রাজধানীর বকশিবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা-৭ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ঋণখেলাপিদের নিয়ে নির্বাচন করে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ উপহার দেওয়ার কথা বলা জনগণের সঙ্গে তামাশা। সদিচ্ছা থাকলে আগে দুর্নীতিবাজদের বাদ দিতে হবে। এরপর দুর্নীতিমুক্ত দেশ গড়ার কথা বললে জাতি তা স্বাগত জানাবে।

তিনি নতুন বাংলাদেশের জন্য ১১ দলের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে মত দেন। তিনি বলেন, ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারি ন্যায়ের পক্ষে ‘হ্যাঁ’-এর বিজয় হবে।

জামায়াত আমির আরও বলেন, ১১ দলের প্রার্থীদের বিদেশে বেগম পাড়া গড়ার কোনো ইচ্ছা নেই। তারা জনগণের সেবক হয়ে কাজ করতে চান। বিভাজনের রাজনীতি দেশকে পিছিয়ে দেয়, ঐক্যই দেশের শক্তি।

পুরান ঢাকাকে আধুনিক নয়, বরং সোনার ঢাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে তিনি বলেন, জামায়াত কথা দিয়ে কথা রাখে এবং ভবিষ্যতেও রাখবে।

জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতের মহানগর কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৭ আসন কমিটির পরিচালক আব্দুর রহমান। এ সময় বক্তব্য দেন ঢাকা-৭ আসনের প্রার্থী হাজী এনায়েত উল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত