সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: মিন্টু

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ফেনী-৩ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, নির্বাচিত হলে সমাজ থেকে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রবাজির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া হবে। তিনি জানান, এসব অপরাধ দমনে কোনো ধরনের আপস করা হবে না।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ফেনীর দাগনভূঞা উপজেলার আজিজফাজিলপুর গ্রামে নির্বাচনী গণসংযোগকালে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

গণসংযোগে আবদুল আউয়াল মিন্টু বলেন, তার পরিবার দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে রয়েছে। জীবনে এই প্রথম তিনি নিজে নির্বাচনে অংশ নিচ্ছেন উল্লেখ করে বলেন, ভোটারদের দোয়া, ভোট ও সহযোগিতা পেলে জীবনের শেষ সময় পর্যন্ত এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাবেন।

তিনি বলেন, নাগরিক অধিকার নিশ্চিত করাই হবে তার প্রথম লক্ষ্য। স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করার কথা জানিয়ে তিনি বলেন, কৃষকরাই দেশের মূল শক্তি। কৃষকদের স্বার্থ রক্ষায় তিনি সবসময় পাশে থাকবেন।

আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, তার নির্বাচনী এলাকায় কোনো ধরনের অস্থিরতা নেই। শান্তিপূর্ণ পরিবেশে গণসংযোগ চলছে। নির্বাচিত হলে দাগনভূঞা ও সোনাগাজী উপজেলাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে পরিকল্পিতভাবে কাজ করবেন। একই সঙ্গে মাদক কারবারি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন তিনি।

গণসংযোগ চলাকালে দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের উত্তর সেকান্দরপুর গ্রামের কাজীরপুল এলাকায় তার সঙ্গে জামায়াতের প্রার্থী ফখরুদ্দিন মানিকের সাক্ষাৎ হয়। এ সময় তারা পরস্পরের খোঁজখবর নেন এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি মো. আকবর হোসেন, যুবদল নেতা কবির আহমেদ ডিপলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত