
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ শহরে সরকারি জমিতে লিজ নিয়ে নির্মিত মার্কেট দখলের চেষ্টা ও মালিকদের হুমকির অভিযোগ উঠেছে বিএনপি নেতা নুরুল ইসলাম সরদারের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, নুরুল ইসলাম ও তার সহযোগীরা মার্কেটটি দখল করতে নানাভাবে হুমকি দিয়েছিলেন।
মার্কেটটি পরিচালনা করছে বাইতুস ছালাত (মসজিদ) কো‑অপরেটিভ শপিং সোসাইটি লিমিটেড। হুমকির ঘটনা নিয়ে মার্কেট মালিক মোয়াজ্জেম হোসেন নারায়ণগঞ্জ সদর থানায় জিডি করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ও পুলিশ উভয়পক্ষকে শান্তি বজায় রাখার নির্দেশ দিয়েছিলেন।
অভিযোগ অনুযায়ী, ২৪ জানুয়ারি সন্ধ্যায় পুনরায় হুমকি দেওয়া হয়। নারায়ণগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানিয়েছেন, উভয়পক্ষ মিলে বিষয়টি সমাধান করেছে এবং আর কোনো অভিযোগ নেই।





























