সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের বিরুদ্ধে হামলায় নিজ ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না আরব আমিরাত

Our Times News

ইরানের বিরুদ্ধে হামলায় নিজ ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না আমিরাত

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) স্পষ্টভাবে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক হামলায় তারা নিজেদের আকাশসীমা, ভূখণ্ড কিংবা জলসীমা ব্যবহারের অনুমতি দেবে না। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে পরিচালিত কোনো হামলায় লজিস্টিক বা সামরিক সহায়তা দেওয়ার বিষয়টিও নাকচ করে দিয়েছে দেশটি।

সোমবার এক বিবৃতিতে ইউএই-এর পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বর্তমান আঞ্চলিক সংকট মোকাবিলায় সংলাপ ও কূটনৈতিক উদ্যোগই সবচেয়ে কার্যকর পথ। উত্তেজনা কমানো, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জানানোর ওপর জোর দেয়া হয় বিবৃতিতে।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো বিরোধ নিষ্পত্তিতে সামরিক পদক্ষেপ নয়, বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমেই স্থায়ী সমাধান সম্ভব। এই অবস্থান থেকেই ইরানের বিরুদ্ধে যেকোনো শত্রুতামূলক কার্যক্রমে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমিরাত।

ইরানের অর্থনৈতিক সংকট ও সরকারবিরোধী বিক্ষোভের পর থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে মার্কিন গণমাধ্যমে জানানো হয়েছে, সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনসহ একটি নৌবহর ভারত মহাসাগর পেরিয়ে ওমান উপসাগরের দিকে অগ্রসর হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং ইরানের ক্ষেত্রে সব ধরনের বিকল্প বিবেচনায় রাখা হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এমন অবস্থানের জবাবে ইরানি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যেকোনো আক্রমণের ক্ষেত্রে তারা দ্রুত ও ব্যাপক প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।

উল্লেখ্য, গত জুনে মার্কিন সমর্থনে ইসরাইল ও ইরানের মধ্যে টানা ১২ দিনের সংঘর্ষ হয়। পরবর্তীতে ইরানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ঘোষণা দেয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত