সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

‘হ্যাঁ’ ভোট বিজয়ী না হলে সরকার গঠন অর্থহীন: ডা. শফিকুর রহমান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের ১৮ কোটি মানুষ পরিবর্তন চায়। তবে গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী না হলে সরকার গঠন করে কোনো লাভ হবে না। মঙ্গলবার সকালে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় এলে যশোরকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে এবং বেকার তরুণদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে, তারা এখনো সচেতন আছে এবং পুরোনো ব্যবস্থার পরিবর্তন চায়।
জনসভায় তিনি অভিযোগ করে বলেন, যারা নির্বাচনের আগেই বিরোধী মত দমনে কঠোর আচরণ করে এবং মা-বোনদের নিরাপত্তা বিঘ্নিত করে, তারা ক্ষমতায় গেলে দেশ কতটা নিরাপদ থাকবে, সে প্রশ্ন থেকেই যায়।

গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘হ্যাঁ’ ভোট পাস হলে ফ্যাসিবাদ ফেরার সুযোগ থাকবে না। সে কারণেই একটি গোষ্ঠী গণভোটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে। তিনি দাবি করেন, জনগণের স্বার্থ রক্ষায় দাঁড়িপাল্লার মাপে কোনো কারচুপি হতে দেওয়া হবে না। দেশের রাজনীতি হবে জনগণের জন্য, কোনো পরিবার বা গোষ্ঠীর জন্য নয়।

তিনি আরও বলেন, একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলা আর অন্যদিকে নারীদের ওপর নিপীড়ন, এই দুটো একসঙ্গে চলতে পারে না। জামায়াতের আদর্শিক প্রচারণায় বাধা দেওয়ার অধিকার কারও নেই। নির্বাচনী প্রচারে বাধা দিলে বা নারীদের লাঞ্ছিত করলে তা প্রতিরোধ করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত