সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

রাজশাহীতে শাহ মাখদুমের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: উত্তরাঞ্চলে নির্বাচনি প্রচার শুরু করার আগে রাজশাহীতে হযরত শাহ মাখদুম (র.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে তিনি নগরীর দরগাহ পাড়ায় অবস্থিত শাহ মাখদুম (র.)-এর মাজারে পৌঁছান। জিয়ারত শেষে তিনি মাজারের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এর আগে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে রাজশাহী বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারম্যান।

মাজার জিয়ারত শেষে দুপুর ১টা ৫১ মিনিটে তিনি নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় যোগ দেন এবং বক্তব্য রাখেন। এ জনসভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট ১৩টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে তারেক রহমান সড়কপথে নওগাঁর উদ্দেশে রওনা দেন। বিকেল সাড়ে ৫টায় নওগাঁ শহরের এটিম মাঠে আরেকটি নির্বাচনি জনসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত হবে আরও একটি নির্বাচনি সমাবেশ।

এর আগে গত ২২ জানুয়ারি সিলেটে হযরত শাহ জালাল (র.) ও হযরত শাহ পরাণ (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তারেক রহমান নির্বাচনি প্রচারাভিযান শুরু করেন। এরপর পর্যায়ক্রমে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, গাজীপুর ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক নির্বাচনি সমাবেশে অংশ নেন তিনি।

বিএনপি চেয়ারম্যানের উত্তরাঞ্চল সফর আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। সফরের অংশ হিসেবে তিনি রংপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলেও নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত