সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

পার্শ্ববর্তী দেশ নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে প্রতিহত করা হবে: নাহিদ ইসলামের হুঁশিয়ারি

Our Times News

কুমিল্লায় ১১ দলীয় জোটের সমাবেশে বক্তব্য দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পার্শ্ববর্তী একটি দেশ দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে আসছে। এবার যদি এমন কোনো হস্তক্ষেপের চেষ্টা করা হয়, তবে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, এই নির্বাচন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি জুলাই আকাঙ্ক্ষার ধারাবাহিকতা। এই নির্বাচন গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার সংগ্রাম। তিনি বলেন, যারা চব্বিশের গণঅভ্যুত্থানে রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে, এই নির্বাচন তাদের সেই লড়াইয়ের ফসল।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল ফ্যাসিবাদ ও আধিপত্যবাদকে চূড়ান্তভাবে বিদায় করার জন্য। নির্বাচনকে ঘিরে পার্শ্ববর্তী দেশ নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাদের বক্তব্য-১১ দলীয় জোট ভোট চুরি ছাড়া ক্ষমতায় যেতে পারবে না-এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান নাহিদ ইসলাম।
তিনি বলেন, গত ১৬ বছর ধরে তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিল।

আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে কে সরকার গঠন করবে, কারা ক্ষমতায় আসবে—তা নির্ধারণ করবে একমাত্র এ দেশের জনগণ। আধিপত্যবাদ যদি এই নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করে, তবে জনগণই তাদের প্রতিহত করবে।

নাহিদ ইসলাম বলেন, ইনশাআল্লাহ ১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা হবে। সরকারের প্রধান অগ্রাধিকার থাকবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের বিচার নিশ্চিত করা এবং শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত বিচার সম্পন্ন করা।

তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জুলাই যোদ্ধারা এবং শহীদ ওসমান হাদি। সাম্য, ইনসাফ ও মানবিক মর্যাদাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত