সর্বশেষ
আপিল বিভাগের রায়ে বিএনপি প্রার্থী বাতিল, নির্বাচনের আগেই বিজয়ের পথে এনসিপির হাসনাত আব্দুল্লাহ
ফেব্রুয়ারি থেকে দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল, জানুন লিটার প্রতি দাম
যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরাইলি বিমান হামলা, নিহত বেড়ে ৩৭
বন্ধুত্বই শক্তি: হাসনাত আবদুল্লাহর নির্বাচনী তহবিলে বন্ধুদের ১৪ লাখ টাকার সহায়তা
যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা চরমে, সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় প্রস্তুতি জোরদার
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোর ভাবে প্রতিরোধ করা হবে: জামায়াত আমির
দেশের বাজারে ফের বাড়লো সোনার দাম, ভরি কত?
আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে ভয়াবহ বিপদে পড়বে বিএনপি: তারেক রহমানকে আসিফ মাহমুদের সতর্কবার্তা
কেউ যদি আমাদের মা-বোনদের হিজাব নিয়ে টানাটানি করে, আপনারা তার হাত ভে/ঙে গুঁড়িয়ে দেবেন, চোখ উ/পড়ে ফেলবেনঃ মামুনুল হক
বন্ধু বাংলাদেশের সমর্থনে জার্সি উন্মোচন স্থগিত পাকিস্তান! বিশ্বকাপ নিয়ে কঠিন সমস্যায় ভারতীয় আইসিসি
আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, এখন দেশ গড়তে হবে: তারেক রহমান
পার্শ্ববর্তী দেশ নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে প্রতিহত করা হবে: নাহিদ ইসলামের হুঁশিয়ারি
হ্যাঁ ভোটের বিজয়ের মাধ্যমেই বাংলাদেশে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের কবর রচিত হবে ইনশাআল্লাহঃ হুসাইন আল আজাদ
আবারও সোনার বাজারে বিশাল পতন, টানা দুই দফায় ভরি প্রতি কমেছে ৩০ হাজারের বেশি
জাতিসংঘ মারাত্মক আর্থিক সংকটে, চাঁদা পরিশোধের আহ্বান গুতেরেসের

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরাইলি বিমান হামলা, নিহত বেড়ে ৩৭

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু এবং একই পরিবারের সাতজন সদস্য রয়েছেন। শনিবার একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

গাজার সিভিল ডিফেন্স জানায়, ভোর থেকে শুরু হওয়া হামলাগুলোতে নারী ও শিশুসহ অন্তত ৩২ জন প্রাণ হারিয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। চিকিৎসা সূত্রে জানা গেছে, পশ্চিম গাজা সিটির রিমাল এলাকায় একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরাইলি বিমান হামলায় তিন শিশু ও দুই নারী নিহত হয়েছেন। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন।

দক্ষিণ গাজার খান ইউনিস শহরের উত্তর-পশ্চিমে আসদা এলাকায় বাস্তুচ্যুতদের জন্য স্থাপিত একটি তাঁবুতে এক ব্যক্তি, তার তিন ছেলে এবং তিন নাতি-নাতনিসহ একই পরিবারের সাতজন প্রাণ হারান। খান ইউনিসের নাসের হাসপাতালের প্যারামেডিকরা হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ব গাজা সিটির আল-তুফাহ এলাকায় একটি আবাসিক ভবনে হামলায় আরও কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। গাজা সিটির উত্তর-পশ্চিমে আল-জাল্লা সড়কে এবং মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বাংশে পৃথক দুটি বিমান হামলা চালানো হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে হতাহতের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এছাড়া খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার স্ট্রিট-২-এ অবস্থিত আল-রিবাত কলেজসংলগ্ন ‘গাইথ’ শিবিরের প্রশাসনিক ভবনেও বিমান হামলা চালানো হয়েছে। শিবিরটিতে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। হামলার আগে ইসরাইলি সেনাবাহিনী ওই এলাকা খালি করার সতর্কবার্তা দিয়েছিল। এর আগেই একটি ইসরাইলি ড্রোন থেকে প্রাথমিক হামলা চালানো হয়েছিল।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:২২
সূর্যোদয়ভোর ৬:৩৯
যোহরদুপুর ১২:১২
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৫:৪৫
এশা রাত ৭:০২

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:২২
সূর্যোদয়ভোর ৬:৩৯
যোহরদুপুর ১২:১২
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৫:৪৫
এশা রাত ৭:০২

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত