সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের চার শতাধিক নেতাকর্মী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: পঞ্চগড়ে আওয়ামী লীগের চার শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় পৌরসভার বাস টার্মিনাল এলাকায় আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভায় তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

সভায় পঞ্চগড়-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।

যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক ও মালিকরা ছিলেন। মোটর শ্রমিক ইউনিয়ন-২৬৪ এর সাধারণ সম্পাদক আকবর আলী বলেন, তিনি কোনো রাজনৈতিক পদে ছিলেন না। শ্রমিক নেতা হিসেবে বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানান তিনি।

এদিকে শ্রমিক লীগের সহসভাপতি ও মোটর শ্রমিক সংগঠনের সিনিয়র সহসভাপতি খরুল ইসলাম বলেন, আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তবে এখন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

অনুষ্ঠানে বক্তব্যে ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, এই নির্বাচনকে শুধু একটি আসনের নির্বাচন হিসেবে দেখার সুযোগ নেই। পঞ্চগড়ে যা ঘটবে, তার প্রভাব সারা দেশে ছড়িয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, একটি ভোটই আগামীর বাংলাদেশ গঠনের দিকনির্দেশনা দিতে পারে। সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা গেলে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে।

নওশাদ জমির আরও বলেন, ভবিষ্যতে গবেষকরা ফিরে তাকিয়ে দেখবেন ২০২৬ সালে বাংলাদেশের জনগণ কীভাবে নেতৃত্ব নির্বাচন করেছিল এবং সেই নেতৃত্বে দেশ কোন পথে এগিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পখাতে নতুন অগ্রগতির সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানের শেষাংশে তিনি সবাইকে ধানের শীষে ভোট দিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত