সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় আসতে দেওয়া হবে না: ফেনীতে বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জামায়াতে ইসলামীর রাজনীতিকে জনগণ কখনোই ক্ষমতার মসনদে বসতে দেবে না। তিনি বলেন, যতদিন তিনি রাজনীতিতে সক্রিয় থাকবেন, ততদিন জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় যেতে দেওয়া হবে না।

মঙ্গলবার সন্ধ্যায় সোনাগাজী পৌরসভা চত্বরে আয়োজিত এক নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি।

মিন্টু অভিযোগ করেন, জামায়াত উন্নয়নমুখী রাজনীতিতে বিশ্বাস করে না। বরং তারা বিভাজন ও সংঘাতকে উসকে দেওয়ার রাজনীতি করে। তার দাবি, এই ধরনের রাজনীতি দেশের স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য হুমকি।

তিনি বলেন, জনগণের প্রতি তার অনুরোধ, জামায়াতপন্থিদের কোনোভাবেই জনপ্রতিনিধিত্বের সুযোগ দেওয়া যাবে না। তাদের লক্ষ্য উন্নয়ন নয়, বরং বিশৃঙ্খলা সৃষ্টি করা। সুযোগ পেলেই তারা নিজেদের স্বার্থে অবস্থান বদলায় বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতা আরও বলেন, দাগনভূঞা ও সোনাগাজীর মানুষ অতীতে যেমন সচেতন ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও তেমনই সঠিক সিদ্ধান্ত নেবে। আল্লাহর রহমতে এ এলাকায় জামায়াত আর রাজনৈতিকভাবে সুযোগ পাবে না বলেও তিনি আশাবাদ প্রকাশ করেন।

পথসভায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে মিন্টু বলেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এবং তারেক রহমান সরকারপ্রধান হলে বাংলাদেশ অর্থনীতি, শিক্ষা ও উন্নয়নের পথে এগিয়ে যাবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ঘরে ঘরে গিয়ে ভোটারদের বোঝাতে হবে যেন নির্ধারিত দিনে ধানের শীষে ভোট দেন। সেই সুযোগ পেলে তিনি জনগণের আস্থার সঠিক মূল্যায়ন করবেন বলেও আশ্বাস দেন।

এ সময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতা-কর্মী, নারী ও যুব সংগঠনের প্রতিনিধিরা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত