সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ওয়াশিংটন-দিল্লির নির্দেশে বাংলাদেশ চলবে না: চরমোনাই পীর

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশ আর ওয়াশিংটন বা দিল্লির কথায় চলবে না। আগামী দিনের বাংলাদেশ পরিচালিত হবে ইনসাফভিত্তিক শাসনব্যবস্থা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে।

বুধবার রাতে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার দক্ষিণ পাড়া বাসস্ট্যান্ড এলাকায় ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ইসলামি শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনার আদর্শ নিয়ে ইসলামী আন্দোলন রাজনীতিতে এগিয়ে যাচ্ছে। কিন্তু দীর্ঘদিন ধরে দেশের প্রচলিত রাজনৈতিক ধারায় অন্যায়, দুর্নীতি, গুম ও হত্যার মতো ঘটনা বন্ধ হয়নি।

তিনি বলেন, দেশের প্রচলিত ব্যবস্থায় গত পাঁচ দশকের বেশি সময় ধরে শাসন চললেও জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা যায়নি। এই বাস্তবতায় ইসলামী আন্দোলন আপসহীন অবস্থানে থেকে জনগণের স্বার্থে এককভাবে রাজনীতির মাঠে রয়েছে।

রেজাউল করীম আরও বলেন, অন্যায়ের সঙ্গে আপস করে ক্ষমতায় যাওয়ার রাজনীতি ইসলামী আন্দোলন করে না। তাই হাতপাখা প্রতীক নিয়ে জনগণের সামনে হাজির হয়েছি। ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বিজয় অর্জনের প্রত্যাশা করি।

তিনি বলেন, ইসলামী আন্দোলনের লক্ষ্য হলো একটি ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে জনগণের অধিকার সুরক্ষিত থাকবে এবং দেশ পরিচালিত হবে ইনসাফের ভিত্তিতে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত