সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কালো টাকা দিয়ে ভোট কেনার রাজনীতি কখনোই বিএনপির নয়: মঞ্জু

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, কালো টাকা দিয়ে ভোট কেনার রাজনীতি বিএনপির আদর্শের সঙ্গে কখনোই সামঞ্জস্যপূর্ণ নয়। অতীতেও বিএনপি এই ধরনের রাজনীতি করেনি, ভবিষ্যতেও করবে না। বিএনপি জনগণের বিশ্বাস ও ভালোবাসার শক্তিতেই নির্বাচনে অংশ নেয়।

শুক্রবার খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকার হাসানবাগ, আল-ফারুক রোড ও ডাক্তারপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিএনপির জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, জামায়াত ভোটারদের কাছ থেকে পরিচয়পত্রের তথ্য, মোবাইল নম্বর ও আর্থিক লেনদেনের মাধ্যম সংগ্রহ করছে, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। এসব কর্মকাণ্ড থেকেই স্পষ্ট হয়, তারা অসৎ পথে নির্বাচনে জয়ের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, বিএনপি একটি গণমানুষের দল। জনগণের প্রত্যাশা নিয়েই আমরা রাজপথে নেমেছি। যেখানে যাচ্ছি, সেখানেই মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সাড়া পাচ্ছি। এবারের নির্বাচনে মানুষের মধ্যে উৎসবের পাশাপাশি নতুন আশাও তৈরি হয়েছে।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে মঞ্জু বলেন, নির্বাচনী আইন মেনেই ভোটের দিন পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে বিএনপি সচেষ্ট রয়েছে। তিনি ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

তিনি বলেন, বিএনপি একটি পরীক্ষিত, বিশ্বাসযোগ্য ও জনপ্রিয় রাজনৈতিক দল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘আগামী দিনের বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানের মাধ্যমে দেশকে নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

গণসংযোগ কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটাধিকার প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত