সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: ভারতের সংসদে বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে আলোচনায় দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয়। এই সম্পর্ক স্বাধীন এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে পরিচালিত হচ্ছে।

শুক্রবার ভারতের লোকসভায় বাংলাদেশ সংক্রান্ত এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ কথা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি বাংলাদেশে দায়িত্বে থাকা অন্তর্বর্তীকালীন সরকারকে জানানো হয়েছে। দুই দেশের সম্পর্কের মূল লক্ষ্য হচ্ছে জনগণের কল্যাণ ও উন্নয়ন।
লোকসভায় তাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশ–ভারত সম্পর্ক বর্তমানে কোনো স্পর্শকাতর পর্যায়ে রয়েছে কি না এবং এই পরিস্থিতি থেকে পাকিস্তান কোনো সুবিধা নিচ্ছে কি না।

জবাবে কীর্তি বর্ধন সিং বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অন্যান্য দেশের বিষয় থেকে সম্পূর্ণ আলাদা এবং স্বাধীনভাবে পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর ঐতিহাসিক, ভৌগোলিক, সাংস্কৃতিক ও ভাষাগত সম্পর্ক রয়েছে। দুই দেশের জনগণের মধ্যে সামাজিক বন্ধনও অত্যন্ত দৃঢ়। এই সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত কূটনৈতিক বৈঠক ও পারস্পরিক মতবিনিময় অব্যাহত রয়েছে।
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ভারত ধারাবাহিকভাবে এই বিষয়টি বাংলাদেশের সরকারের কাছে উত্থাপন করে আসছে। সর্বোচ্চ পর্যায়ের বৈঠকেও বিষয়টি আলোচনায় এসেছে বলে তিনি উল্লেখ করেন।

এছাড়া বাংলাদেশ, পাকিস্তান ও চীনের মধ্যে সম্ভাব্য ঘনিষ্ঠতা নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারতের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয় সরকার নিয়মিতভাবে পর্যালোচনা করছে। প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হচ্ছে।

‘সবার আগে প্রতিবেশী’ নীতির আওতায় ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ, উন্নয়ন সহযোগিতা, ব্যবসা-বাণিজ্য ও যাতায়াত ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতের নিজস্ব নিরাপত্তা ও স্বার্থ রক্ষার পাশাপাশি এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাও সরকারের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত