সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জনসমর্থনে আতঙ্কিত হয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ জামায়াত আমিরের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: দেশ যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক সে সময় একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপতথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, জামায়াতের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে কিছু মহল ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচার থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনগণের মতামত প্রভাবিত করার চেষ্টা কখনোই গণতন্ত্রের জন্য কল্যাণকর নয়। তিনি এসব অপচেষ্টাকে গুরুত্ব না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানান।

ভোটারদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার এবং একই সঙ্গে একটি পবিত্র দায়িত্ব। তিনি সবাইকে নিজ নিজ বিবেচনায় পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বক্তব্যের শেষাংশে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে মহান আল্লাহর সহায়তা প্রার্থনা করেন।

উল্লেখ্য, এর আগে বুধবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ অর্থ বহনের অভিযোগে পুলিশ হেফাজতে নেওয়ার ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত