সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ইরানে হামলা চালালে ইসরাইলকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা ব্যর্থ হলে দেশটিতে ইসরাইলের সম্ভাব্য হামলায় সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। গত ডিসেম্বরেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এমন আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলুসহ যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যম জানিয়েছে, গত ডিসেম্বরের এক বৈঠকে ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, তেহরানের সঙ্গে আলোচনা ভেঙে গেলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর ইসরাইলি হামলায় ওয়াশিংটন সমর্থন জানাবে।

মার্কিন সংবাদমাধ্যম CBS News–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনার কেন্দ্র এখন আর ইসরাইল হামলা চালাতে পারবে কি না—সে প্রশ্নে সীমাবদ্ধ নেই। বরং প্রযুক্তিগত ও কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্র কীভাবে এমন অভিযানে সহায়তা করতে পারে, সে বিষয়েই গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র এমন তথ্য দিয়েছে।
সম্ভাব্য সহযোগিতার মধ্যে রয়েছে ইসরাইলি যুদ্ধবিমানগুলোর পাল্লা বাড়াতে আকাশে জ্বালানি ভরার ব্যবস্থা এবং প্রতিবেশী দেশগুলোর আকাশসীমা ব্যবহারের অনুমতি নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা। তবে জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যে স্পষ্ট জানিয়েছে, ইরানে হামলার জন্য তারা নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না।

এ প্রতিবেদন এমন সময় সামনে এলো, যখন অঞ্চলটিতে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ওয়াশিংটন। ইতোমধ্যে USS Abraham Lincoln ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি USS Gerald R. Ford বিমানবাহী রণতরী পাঠানোর পরিকল্পনাও রয়েছে।

অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা মঙ্গলবার জেনেভায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে ওমান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে।

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ঘিরে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক এই কূটনৈতিক ও সামরিক তৎপরতা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত