সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আরোপ অবৈধ বলে ঘোষণা করল মার্কিন সুপ্রিম কোর্টের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত ঘোষণা দিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে বৈশ্বিক শুল্ক আরোপ করে ফেডারেল আইন লঙ্ঘন করেছেন। রায় ঘোষণার পর বৈশ্বিক অর্থনীতিতে এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্সের।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দেওয়া রায়ে বলা হয়েছে, ট্রাম্পের এই উদ্যোগ কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়া নেওয়া সম্ভব নয়। ৬-৩ ভোটে এই সিদ্ধান্ত দেন প্রধান বিচারপতি জন রবার্টস নেতৃত্বাধীন বেঞ্চ। রায়ে উল্লেখ করা হয়, আরোপিত শুল্ক আইনের নির্ধারিত সীমা ছাড়িয়ে গেছে। তবে ইতিমধ্যেই আদায় করা ১৩০ বিলিয়ন ডলারেরও বেশি শুল্কের অর্থের ভবিষ্যৎ নিয়ে আদালত কোনো দিকনির্দেশনা দেয়নি।

প্রধান বিচারপতি রবার্টস বলেন, প্রেসিডেন্ট এমন এক অসাধারণ ক্ষমতার দাবি করেছেন, যার মাধ্যমে তিনি সীমাহীন পরিমাণে, অনির্দিষ্ট সময়ের জন্য এবং বিস্তৃত পরিসরে শুল্ক আরোপ করতে পারেন। তবে ইতিহাস, সাংবিধানিক কাঠামো এবং কংগ্রেসের অনুমোদন বিবেচনায় এই ক্ষমতা প্রয়োগ করা যায় না।

আদালত আরও উল্লেখ করেছে, যে জরুরি ক্ষমতার ভিত্তিতে ট্রাম্প শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছিলেন, তা যথেষ্ট নয়। এই রায়কে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রশাসনের একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, এই রায়ের ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বৈশ্বিক বাণিজ্য নীতি পুনর্মূল্যায়নের প্রয়োজন দেখা দিয়েছে, এবং ট্রাম্প প্রশাসনের নীতি নির্ধারণের ক্ষমতায় সীমাবদ্ধতা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত