
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মার্কিন স্থাপনায় ইরান হামলা চালিয়েছে। এতে আবুধাবিতে একজন নিহত হয়েছেন। হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহারের তথ্য দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
হামলা ঘটেছে সৌদি আরবের রিয়াদ, কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল-সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনের মার্কিন স্থাপনায়। কাতার, কুয়েত, বাহরাইন ও আবুধাবিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বাহরাইন জানিয়েছে, দেশটিতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের প্রধান কার্যালয়ের একটি কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এই ঘটনার ফলে নিরাপত্তা পরিস্থিতি তীব্রভাবে উত্তেজিত হয়েছে।





























